|
কোন টুর্নামেন্ট স্থগিত
সোমবার আজলান শাহ কাপ হকি টুর্নামেন্টটি করোনাভাইরাসের কারণে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়।
|
টুর্নামেন্টের আয়োজক দেশ কারা
প্রতিদিনই ব্যাংকক, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। ২৯তম আজলান শাহ কাপের আসর এবার মালয়েশিয়াতে বসার কথা ছিল। হকির এই টুর্নামেন্টটি ১১ থেকে ১৮ এপ্রিল মালয়েশিয়ার ইপোতে হওয়ার কথা ছিল। মালয়েশিয়াতে করোনা থাবা বসানোয় এই মুহূর্তে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে।

কবে হবে টুর্নামেন্ট
নতুন সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর হকি এই টুর্নামেন্ট খেলা হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে খেলোয়াড় থেকে আয়োজকদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই মুহূর্তে প্রতিযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

করোনা ভাইরাসে মৃত্যের সংখ্যা
সারা বিশ্ব জুড়ে এই ভাইরাস এখন ৩,০০০ এরও বেশি লোকের জীবন কেড়ে নিয়েছে। সেই সঙ্গে ৮৬,০০০-এর বেশি মানুষ এখন এই ভাইরাসে আক্রান্ত।


Click it and Unblock the Notifications




















