Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

প্রয়াত হলেন বক্সিং কিংবদন্তি মহম্মদ আলি

নিউ ইয়র্ক, ৪ জুন : প্রয়াত হলেন বক্সিং দুনিয়ার সেরা কিংবদন্তি মহম্মদ আলি। বয়স হয়েছিল ৭৪। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে এদিন মৃত্যু হয়েছে তাঁর। তাঁর মৃত্যুতে সারা বিশ্বের ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।

বক্সিং কিংবদন্তি মহম্মদ আলি সম্পর্কে এই তথ্যগুলি অনেকেই জানেন না

ক্যাসিয়াস ক্লে থেকে যেভাবে বক্সিং কিংবদন্তি হয়ে উঠলেন মহম্মদ আলি

কয়েকদশক ধরে পার্কিনসন রোগে ভুগছিলেন মহম্মদ আলি। এছাড়া বয়সজনিত আরও নানা শারীরিক সমস্যাও ছিল তাঁর। সেই নিয়ে হাসপাতাল যাত্রা লেগেই ছিল। তবে এবার আর ফেরানো গেল না সর্বকালের অন্যতম সেরা এই বক্সারকে। হাসপাতালের বিছানায়ই জীবনযুদ্ধে হেরে চির বিদায় নিলেন তিনি।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার অ্যারিজোনার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহম্মদ আলি। শুক্রবার অবস্থার কিছুটা উন্নতিও হয়। কিন্তু রাতের দিকে ফের অবস্থার অবনতি হতে থাকে। কিংবদন্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়। তখনই কিছুটা আঁচ করা গিয়েছিল। এরপরে এদিন ভারতীয় সময় সকালের দিকে মহম্মদ আলির জীবনাবসান হয়েছে।

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে চিরকালই কঠিন লড়াই চালিয়েছেন এই বক্সিং কিংবদন্তি। আমেরিকার এবারের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের নিয়ে নানা কটুক্তি করেছেন। অসুস্থ অবস্থাতেও মহম্মদ আলি ট্রাম্পের সমালোচনা করে বর্ণবিদ্বেষ ও ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 4, 2016, 10:20 [IST]
Other articles published on Jun 4, 2016
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+