Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

মহম্মদ আলির 'ফাইট অফ দ্য সেঞ্চুরি' গ্লাভস বিক্রি হল প্রায় ৪ লক্ষ ডলারে

ওয়ানইন্ডিয়া ডেস্ক (বেঙ্গালুরু), ১ আগস্ট : কিংবদন্তী বক্সার মহম্মদ আলি যে গ্লাভস পড়ে ১৯৭১ সালে জো ফ্রেজিয়ারের বিরুদ্ধে বক্সিং রিংয়ে নেমেছিলেন সেই গ্লাভস বিকোলো প্রায় ৪ লক্ষ মার্কিন ডলারে। 'ফাইট অফ দ্য সেঞ্চুরি' বলে খ্যাত এই বক্সিং প্রতিযোগিতার সেই বিখ্যাত মহম্মদ আলি গ্লাভস ক্লেভল্যান্ডের ন্যাশনাল স্পোর্টস কালেক্টরস কনভেশনে নিলামে উঠেছিল। এই নিলামের আয়োজর ছিল টেক্সাসের হেরিটেজ অকশন। একজন ওই গ্লাভটির জন্য দর হাঁকলেন ৩,৮৮,৩৭৫ মার্কিন ডলার।

এই প্রথমবার নয়, এর আগেও হেরিটেজ অকশনের নিলামেই মহম্মদ আলির প্রথম বিশ্বচ্যাম্পিয়সশিপের গ্লাভস দুটি নিলামে বিক্রি হয়েছিল ৮,৩৬,৫০০ মার্কিন ডলারে।

১৯৭১ সালে জো ফ্রেজিয়ারকে কার্যত বিশ্বের হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল। ৮ মার্চ সাড়ে তিন বছরের বিরতি শেষে আবার বক্সিং রিংয়ে এলেন মহম্মদ আলি। হেরিটেজের ক্রীড়া সংক্রান্ত নিলামের অধিকর্তা ক্রিশ আইভি একটি বিবৃতিতে জানিয়েছেন, '১৯৭১ সালের ঔতিহাসিক প্রতিযোগিতা ছিল আমেরিকায় বিতর্কিত লড়াই, বিতর্কিত সময়ে। এই প্রতিযোগিতার সঙ্গে সংস্কৃতি ও রাজনৈতিক রংও মিশে গিয়েছিল।' যদিও সেই ম্যাচে হেরেছিলেন আলি। কিন্তু আবার নতুন জীবন ফিরে পেয়েছিলেন এই প্রতিযোগীতা থেকেই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 1, 2014, 9:37 [IST]
Other articles published on Aug 1, 2014
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+