
তৃতীয় টেস্ট
হেডিংলেতে চলতি অ্যাসেজের তৃতীয় টেস্টে চালকের আসনেই ছিল অস্ট্রিলিয়া। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ৯ উইকেট ফেলে দিয়েছিলেন অজিরা। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অতি মানবিক ইনিংস খেলে ইংল্যান্ডকে ম্যাচ জেতান বেন স্টোকস।

বিপর্যস্ত অস্ট্রেলিয়া
অ্যাসেজের তৃতীয় টেস্টে এমন অভাবনীয় হারের পর কার্যত ভেঙে পরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অসুস্থ হয়ে পড়েছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গারও। তবু নিজেদের তাগিদেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর হয়েছে অজি শিবির। সে লক্ষ্যেই দেশে ফিরে যাওয়া লেজেন্ড স্টিভ ওয়া-কে ফের অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মেন্টর পদে ফেরানো হয়েছে।

চতুর্থ টেস্ট
বুধবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই টেস্ট জিতে হেডিংলের বদলা নেওয়ার পাশাপাশি সিরিজ জয়ের দিকে এক কদম এগোতে চায় অজি শিবির।

সম্মান অন্যখানে
২০০১ সালে লেজেন্ড স্টিভ ওয়া-র নেতৃত্বে ইংল্যান্ডে শেষবার অ্যাসেজ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সিরিজের ফল হয়েছিল ৪-১। ১৮ বছর পর আরও একবার সেই ক্ষণের পুরাবৃত্তি ঘটাতে মরিয়া অস্ট্রেলিয়া।

ল্যাঙ্গারের ব্রহ্মাস্ত্র
ম্যাচ শুরুর আগে দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে কিংবদন্তী বক্সার মহম্মদ আলির বীর গাথা শোনাচ্ছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। আলির জীবনের উদাহরণ টেনে ল্যাঙ্গার অজি ক্রিকেটারদের জানিয়েছেন, চ্যাম্পিয়নদের জীবনে দুঃসময় আসে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাই বীরত্বের কাজ বলে মনে করেন ল্যাঙ্গার। ক্রিকেটারদের উদ্দেশে ল্যাঙ্গারের বার্তা, যেভাবে মহম্মদ আলির বাইক চুরি গেছিল, ঠিক সেভাবে কেউ অ্যাসেজ নিয়ে যাচ্ছে মনে করা উচিত। অজি ক্রিকেটারদের তা ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।


Click it and Unblock the Notifications


















