Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

করোনার মাঝে হঠাৎ কেন অবসর ঘোষণা কিংবদন্তি খেলোয়াড়ের

করোনা থাবায় বিশ্বজুড়ে খেলার জগৎ যখন বন্ধ, সেই সময়েই অবসর ঘোষণা করে দিলেন তারকা চ্যাম্পিয়ন। এই নিয়ে চার বছরে তৃতীয়বারের জন্য অবসর ঘোষণা করলেন আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের কিংবদন্তি (ইউএফসি) কনর ম্যাকগ্রেগর।

অবসর নিয়ে কী লিখলেন ম্যাকগ্রেগর

অবসর নেওয়ার ব্যাপারে ৩১ বছর বয়সী আইরিশ তারকা ম্যাকগ্রেগর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বন্ধুরা, লড়াই থেকে অবসর নেয়ার চূডা়ন্ত সিদ্ধান্ত নিয়েছি। একটা অসাধারণ যাত্রা ছিল। নিজের কেরিয়ারকে উপভোগ করেছি। রিংয়ে নামলে দর্শকরা এতদিন ধরে আমার জন্য গলা ফাটিয়েছেন। তাঁদেরকে কৃতজ্ঞতা জানাই।'

এর আগে তিনবার অবসর নিয়েছেন ম্যাকগ্রেগর

এর আগে ম্যাকগ্রেগর ২০১৬ ও ২০১৭ সালে অবসর নিয়েছিলেন। পরে অবশ্য অবসর ভেঙে তিনবারই রিংয়ে ফিরে নজর কাড়েন তিনি।

রেকর্ড চ্যাম্পিয়ন ম্যাকগ্রেগর

ইউএফসিতে ভিন্ন ভিন্ন বিভাগ (ফিদার ও লাইট ওয়েট চ্যাম্পিয়নশিপে) মিলিয়ে ম্যাকগ্রেগর রেকর্ড সংখ্যাকে ২২টি লড়াইয়ে জিতেছেন। ২৬টি লড়াইয়ের মধ্যে চারবার হেরেছেন ম্যাকগ্রেগর।

শেষবার কবে রিংয়ে ম্যাকগ্রেগর

শেষবার ২০২০ সালের জানুয়ারিতে রিংয়ের লড়াইয়ে নেমেছিলেন ম্যাকগ্রেগর। লাস ভেগাসে, আমেরিকান সমর্থকদের প্রিয় তারকা কাউবয় খ্যাত ডোনাল্ড সেরনকে মাত্র ৪০ সেকেন্ডের হারিয়ে ম্যাকগ্রেগর ম্যাচটি জিতে নেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 7, 2020, 21:18 [IST]
Other articles published on Jun 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+