Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

করোনার গ্রাসে স্থগিত সব ক্রীড়াসূচি, অলিম্পিক নিয়ে বিকল্প পরিকল্পনা শুরু! রিপোর্ট

করোনার গ্রাসে স্থগিত একের পর এক ক্রীড়া টুর্নামেন্ট। বিশ্বজুড়ে স্তব্ধ জনজীবন। এই পরিস্থিতিতে ইউরোপে আন্তর্জাতিক প্রতিটি ফুটবল টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করে দেওয়া হয়েছে। স্থগিত হয়েছে ইউরো কাপ, একশো বছর পুরনো কোপা আমেরিকার আসরও স্থগিত হয়েছে। তবে অলিম্পিক নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।২৪ জুলাই থেকে অলিম্পিক। করোনার কারণে টুর্নামেন্টের আসর কী পিছিয়ে যাবে? সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে আয়োজক দেশ জাপানের একটি মহলের মত, বিশ্বজুড়ে করোনা যেভাবে প্রতিটি দেশে প্রভাব ফেলেছে তাতে অলিম্পিক পিছিয়ে দেওয়া ছাড়া কোনও উপায় নেই। সেক্ষেত্রে শেষ পর্যন্ত অলিম্পিক পিছিয়ে গেলে একাধিক বিকল্প প্যানিং তৈরি করে রাখতে হচ্ছে।

অলিম্পিকে আয়োজক কমিটির সূত্র থেকে জানা গিয়েছে, ইউরো কাপ বা কোপা যেভাবে পিছিয়েছে, সেভাবেই যদি অলিম্পিক পিছিয়ে যায়, সেক্ষেত্রে বিভিন্ন সময়সূচি অনুযায়ী একাধিক প্ল্যানিং তৈরি রাখতে বলা হয়েছে।

অন্যদিকে জাপানের প্রধামন্ত্রী শিনজো আবে অবশ্য চলতি সপ্তাহে জাপানেই অলিম্পিক হবে বলে জানিয়েছেন। করোনা মোকাবিলা করেই শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়েই অলিম্পিকের আয়োজন হবে বলে শিনজো আবে আশাবাদী। শেষ পর্যন্ত ২৪ জুলাই থেকে নির্দিষ্ট সময়ে টোকিওতে গ্রেটেস্ট শো অফ অল টাইম অলিম্পিক আয়োজন সম্ভব হয় কিনা, সেটাই এখন দেখার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 22, 2020, 14:04 [IST]
Other articles published on Mar 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+