
করোনার মাঝেই বিয়ের পিঁড়িতে দুই তিরন্দাজ
করোনা ভাইরাসের মধ্যে দুই তারকার অ্যাথলিট তিরন্দাজ অতনু দাস ও দীপিকা কুমারী বিয়ে সেরে নিচ্ছেন। মঙ্গলবার রাঁচির মোরাবাদিতে বিয়ের রিসেপসনের অনুষ্ঠান রেখেছেন। তাঁদের বিয়ের কার্ডে করোনা নিয়ে সতর্কতার বার্তা থাকছে।

করোনায় বন্ধ খেলার দুনিয়া
করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক খেলার দুনিয়া পুরোপুরি স্তব্ধ। ইউরোপে করোনার প্রকোপ কমায়, জার্মানি, ইতালি, স্পেন, ইংল্যান্ডে ফুটবল শুরু হয়েছে। এইটুকু বাদ দিলে বিশ্বে এখনও অন্য খেলাধুলো চালু হয়নি। ফলে সামনে কোনও টুর্নামেন্ট নেই। ভারতেও করোনা পরিস্থিতি সংকটজনক, যেকারণে এদেশেও এখন খেলাধুলোর জগৎ খোলা বিশ বাঁও জলে।

করোনায় পিছিয়েছে অলিম্পিক
করোনা ধাক্কায় আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে অলিম্পিক টুর্নামেন্টও পিছিয়ে গিয়েছে। জাপানে ২০২০ সালে পরিবর্তে ২০২১ সালে অলম্পিক আয়োজন করা হবে।

আমন্ত্রিত মাত্র ৬০!
করোনার এই সময়ে খেলাধুলোর জগৎ পুরোপুরি বন্ধ থাকার কারণে তাই বিয়েটা সেরে নিতে চাইছেন অতনু-দীপিকা। তবে কোনও জাঁকজমক নয়, দুই পরিবারের সদস্য-বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে হবে। বিয়ের অনুষ্ঠানে মাত্র ষাটজনকে নিমন্ত্রণ করা হয়েছে

আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হবে মাস্ক-স্যানিটাইজার
বিয়ে নিয়ে তিরন্দাজ দীপিকা জানিয়েছেন, 'করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলায় আমরা বিশেষ জোর দিচ্ছি, সেজন্যই বড় একটা ব্যাঙ্কোয়েট হল ভাড়া করা হয়েছে। অতিথিরা উপস্থিত হলেই তাঁদের হাতে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হবে।'

বিয়ের কার্ডে বার্তা
সামাজিক দূরত্ব বজায় রাখুন। ব্যবহার করুন মাস্ক, স্যানিটাইজার। অ্যাথলিট তিরন্দাজ অতনু দাস ও দীপিকা কুমারীর বিয়ের কার্ডে করোনা সচেতনতা নিয়ে এমনটাই লেখা থাকছে।


Click it and Unblock the Notifications
মারাদোনার সঙ্গে ট্রফি জিতেছেন, রাস্তায় ভিক্ষে করে জীবন কাটাচ্ছেন সেই সতীর্থ


















