Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

স্থগিত হলেও পরের বছরের অলিম্পিক 'টোকিও ২০২০'-ই, জানাল আইওসি

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গেলেও পরের বছরের অলিম্পিক, 'টোকিও ২০২০' হিসেবেই পরিচিত হবে। মঙ্গলবার ইন্টারন্যাশনার অলিম্পিক কমিটির তরফে এ কথা জানানো হয়েছে। তাদের বক্তব্য, একই ভাবে এক বছর স্থগিত হয়ে যাওয়া প্যারালিম্পিকের ট্যাগ লাইনেও অক্ষত থাকবে 'টোকিও ২০২০'।

করোনা ভাইরাসের ভয়াবহ ছোবলে শেষ পর্যন্ত এক বছরের জন্য পিছিয়েই দিতে হল অলিম্পিক। গত সপ্তাহতেও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উদ্ভুত পরিস্থিতিতে, আগামী জুলাই-তে দেশের মাটিতে 'দ্য গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ' আয়োজন করবেন বলে জানিয়েছিলেন। করোনার কারণে যা একেবারেই অসম্ভব বলে বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়। এরপর মঙ্গলবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে আয়োজক জাপানের প্রধামন্ত্রী শিনজো আবের বৈঠক হয়। সেই বৈঠকেই অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবারের জাপানের প্রধামন্ত্রী শিনজো আবে বলেছেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। দুই পক্ষই অলিম্পিক স্থগিতের পক্ষে মত দেন বলেও জানিয়েছেন আবে। বলেছেন, টুর্নামেন্ট জাপানেই হবে। বাতিল হচ্ছে না। সেক্ষেত্রে পরের বছর টোকিও-তেই ২০২১ সালে অলিম্পিকের আসর বসবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।

তার আগে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে কানাডা ও অস্ট্রেলিয়া অলিম্পিকে অংশ না নেওয়ার কথা জানায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, করোনা সংক্রমণের মাঝে দেশের অ্যাথলিটদের অলিম্পিকে পাঠিয়ে জীবন নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও আয়োজক জাপানের উপর টোকিও ২০২০ নিয়ে চাপ বাড়ছিল।

তবে ইভেন্ট পিছোলেও অলিম্পিকের নাম একই রাখা হচ্ছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে, পরের বছরও গেমসের নাম হবে 'টোকিও ২০২০'। তা শুনে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন জাপানের ক্রীড়াপ্রেমীরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 24, 2020, 23:54 [IST]
Other articles published on Mar 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+