
মেসি না রোনাল্ডো - এগিয়ে কে?
ইএসপিএন-এর সমীক্ষা জানিয়েছে পৃথিবীর জনপ্রিয়তম ক্রীড়াবিদ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি আছেন তিন নম্বরে। আর তাঁদের মাঝে রয়েছেন এনবিএ তারকা লেব্রন জেমস।

প্রথম দশে একমাত্র ভারতীয়
প্রথম ১০ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন বিরাট কোহলি। তিনি আছেন ৭ নম্বরে।

প্রথম দশের অন্যান্যরা
এছাড়া প্রথম দশে আছেন ফুটবলার নেইমার (৪), এমএমএ তারকা কনর ম্যাকগ্রেগর (৫), টেনিস তারকা রজার ফেডেরার (৬), রাফায়েল নাদাল (৮), বাস্কেটবলার স্টিফেন কারি (৯) ও গল্ফার টাইগার উডস (১০)।

ভাটা পড়েনি ধোনির জনপ্রিয়তায়
২০১৮ সালটা ধোনির ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে খারপ বছর হলেও ভাটা পড়েনি তাঁর জনপ্রিয়তায়। ইএসপিএন-এর এই তালিকায় ১৩ নম্বরে রয়েছেন তিনি।

ধোনির পিছনে যেসব ফুটবল-তারকারা
ধোনি পিছনে ফেললেন কিলিয়ান এমবাপে (১৪), আন্তোনিও গ্রিজম্যান (১৬), মেসুত ওজিল (১৯), টমাস মুলার, আন্দ্রে ইনিয়েস্তা, মহম্মদ সালাহ, জ্লাটান ইব্রাহিমোভিচ (৩২), গ্যারেথ বেল (৩৩), সের্গিও রামোস (৩৮), ওয়েন রুনি (৪০)-দের মতো নামজাদা ফুটবল তারকাদের।


Click it and Unblock the Notifications




















