নামী গল্ফ খেলোয়াড় জ্যোতি রনধাওয়াকে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশের দুধওয়া টাইগার রিজার্ভ ফরেস্টে ঢুকে সেখানে বাঘ শিকারের অভিযোগ রয়েছে এই নামী খেলোয়াড়দের বিরুদ্ধে।
উল্লেখ্য, জ্যোতি রানধাওয়ার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এমনই জানিয়েছেন ফিল্ড অফিসার রমেশ পাণ্ডে। শুধু তাই নয়, হরিয়ানার নম্বর প্লেট বসানো এক গাড়িও জ্যোতি রনধাওয়ার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
শুধু জ্যোতি নন, তাঁর সঙ্গে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে শুরু হয়েছে তদন্ত। দফায় দফায় জ্যোতি ও তাঁর সঙ্গীকে জেরা করা হচ্ছে।