Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

স্বাগত ২০১৯: কোহলি থেকে রোনাল্ডো - বিশ্ব জুড়ে ক্রীড়া তারকাদের বর্ষবরণ, দেখে নিন সেইসব মুহূর্ত

চলে এল আরও একটা নতুন বছর। আর নববর্ষ মানেই উৎসব-উৎযাপনের সময়। পিছিয়ে থাকলেন না ক্রীড়া জগতের তারকারাও। বিশ্বজুড়েই বিভিন্ন ত্রীড়াক্ষেত্রের তারকারা নিজের নিজের মতো করে বরণ করে নিলেন নতুন বছরকে। কেউ সময়টা কাটালেন পরিবার-পরিজনদের সঙ্গে। কেউ ২০১৮-য় কাটিয়ে আসা বিশেষ কিছু মুহূর্তভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। আবার কেউ শুধুই বছরটা ভাল যাওয়ার জন্য ধন্য়বাদ জানালেন ২০১৮ সালকে।

টেস্ট সিরিজ খেলতে আপাতত ভারতের ক্রিকেট দল অস্ট্রেলিয়ায়। সেখান থেকেই অধিনায়ক বিরাট, তাঁর বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কার সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করলেন। নতুন বছরের শুভেচ্ছা এল রোনাল্ডোর ভক্তদের জন্য়ও। বিশ্বের বিভিন্ন কোন থেকে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন টেনিস তারকারাও। আবাহর পিবিএল খেলতে এখন ভারতেই আছেন বেশ কয়েকজন তারকা শাটলার। দলের সঙ্গেই বছরের সন্ধিক্ষণটা কাটালেন তাঁরা।

এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে বর্ষবরণ করলেন ক্রীড়া জগতের তারকারা।

বিরাট কোহলি

'জিরো' মুক্তি পেয়ে গিয়েছে। তাই এখন অনুষ্কা শর্মা অনেকটাই ভারমুক্ত। সিরিজে ২-১ ফলে এগিয়ে গিয়ে ভাল মুডে রয়েছেন বিরাট কোহলিও। নতুন বছরে অস্ট্রেলিয়াতেই কিছুটা নির্জনতা খুঁজে পেলেন বিরুষ্কা। ক্যাঙ্গারুর দেশ থেকেই তাঁদের ফ্য়ানদের জানালেন নতুন বছরের শুভেচ্ছা।

শিখর ধাওয়ান

দিন কয়েক পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দন্য দলে যোগ দেবেন ওপেনার শিখর ধাওয়ান। বছরের শেষ দিনে ২০১৮ সালের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে একটি ভিডিও বানিয়ে পোষ্ট করেন গব্বর। তাঁর আশা ২০১৯ সালটা এর থেকেও উজ্জ্বল হবে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বছরের শেষ দিনে রোনাল্ডোকে ইতালিতে একটি ইয়াটে বান্ধবী জর্জিনা ও পুত্রকে নিয়ে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। সেখান থেকেই বছরের সন্ধিক্ষণে আতশবাজিতে আলোকিত আবহে, তিনজনের একসঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেন ফুটবল মেগাস্টার।

রজার ফেডেরার

২০১৮ ছিল রজার ফেডেরারের আরও একটি প্রত্যাবর্তনের বছর। টেনিস সার্কিট শুরু হয় অস্ট্রেলিয়া ওপেন দিয়ে। সেই টুর্নামেন্ট খেলতে আপাতত অস্ট্রেলিয়ার পার্থ-এ রয়েছেন এই টেনিস কিংবদন্তি। সেখানেই বর্ষবরণের উচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছে তাঁকে।

মারিয়া শারাপোভা

ডোপিং বিতর্ককে পিছনে ফেলে এসেছেন শারাপোভা। আপাকতত তিনি চিনে এ টুর্নামেন্ট খেলতে ব্যস্ত। প্রথম রাউন্ডের বাধা টপকে উঠে একটি সেলফি ভিডিওতে তিনিও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানান।

নোভাক জকোভিচ

জোকভিচ তাঁর জীবনের বেশকিছু স্মরণীয় মুহূর্তের একটি কোলাজ পোস্ট করে জীবনের এই যাত্রার মাধুর্যকে তুলে ধরেছেন।

পিভি সিন্ধু

ভারতীয় ব্য়াডমিন্টন তারকা পিভি সিন্ধু বছরের শেষ দিনটায় তাঁর পিবিএল দল হায়দরাবাদ হান্টার্স-এর সতীর্থদের নিয়ে নৈশভোজে গিয়েছিলেন।

সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ

২০১৮ সালটা তাঁদের জীবনের এক বিশেষ বছর। সদ্য বিবাহিত শাটলার জুটি সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ অবশ্য বছরের শেষ দিনটা একান্তেই কাটিয়েছেন। দুজনে এক রেস্তোরাঁয় গিয়ে ছবি তুলে পোষ্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে তাঁদের ভক্তদের নতুন বছরের শুভেচ্ছাও জানান।

ক্যারোলিনা মারিন

২০১৬ অলিম্পিক স্বর্ণপদক জয়ী স্প্যানিশ ব্য়াডমিন্টন খেলোয়াড় ক্যারোলিনা মারিনও পিবিএল খেলতে ভারতেই আছেন। এই বছর তিনি বিশ্বচ্যাম্পিয়নশিপেও জয়ী হয়েছেন। ২০১৮ সালকে ধন্যবাদ দিয়ে ২০১৯-এ আরও বড় বড় স্বপ্ন দেখার কথা জানিয়েছেন তিনি।

দীপা কর্মকার

বছরটা ভালো-মন্দ মিশিয়ে কেটেছে ভারতের জিমনাস্টিক্স-এর রাণি দীপা কর্মকারের। নতুন বছর আসার আনন্দে যখন অন্যান্য বিশ্বজুড়ে ক্রীড়া তারকাদের মেতে উঠতে দেখা গিয়েছে, তখন দীপাকে দেখা গিয়েছে লক্ষ্যে প্রজ্ঞায় স্থির থাকতে। আরও নতুন নতুন শীর্ষ জয়ের অজ্ঞীকার নিয়েই নতুন বছরকে বরণ করেছেন দীপা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 1, 2019, 13:08 [IST]
Other articles published on Jan 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+