প্রো কাবাডি লিগের ষষ্ঠ মরসুমে এসে কাপ জেতার স্বপ্ন সফল হল বেঙ্গালুরু বুলস-এর। ফাইনালে হাড্ডাহাড্ডি লডা়ইয়ের পর গুজরাত ফরচুনজায়ান্টস-কে ৩৮-৩৩ ফলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু বুলস। প্রথমার্ধে কিন্তু ৯-১৬ পয়েন্টে পিছিয়ে পড়েছিল বেঙ্গালুরুর দলটি দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্য়াবর্তন ঘটিয়ে গুজরাতের দলকে অলআউট করে প্রথমবার ট্রফি জিতল বুলস।
বেঙ্গালুরুর হয়ে একাই দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘুরিয়ে দেন তাদের রেইডার পবন কুমার সেহরাওয়াত। ২ বোনাস পয়েন্ট-সহ সব মিলিয়ে তিনি এই ম্যাচে ২২টি পয়েন্ট সংগ্রহ করেন।
.@BengaluruBulls are the #VivoProKabaddi Season 6 CHAMPIONS! What a brilliant season it has been for them!
— ProKabaddi (@ProKabaddi) January 5, 2019
Congratulations to Rohit Kumar and co. who did it all to clinch Bengaluru’s maiden championship! #VivoProKabaddiFinal #BENvGUJ pic.twitter.com/w6DBUr8C1z
ম্যাচের শেষ হওয়ার ৫ মিনিট আগে পর্যন্তও ম্যাচ গুজরাত ফরচুনজায়ান্টস-এর হাতেই ছিল। তাদের পক্ষে সচিনও ২টি বোনাস পয়েন্ট সহ ১০ পয়েন্টও সংগ্রহ করেন। কিন্তু শেষ মুহূর্তের বেঙ্গালুরু বুলস-এর হয়ে পবন কুমার খেপা ষাঁড়ের মতোই সব লন্ডভন্ড করে দেন।
The new CHAMPIONS have been CROWNED!!!👑#FullChargeMaadi #VivoPKL6 #FINAL #BENvGUJ #VivoProKabaddiFinal #BengaluruBulls #BB #Kabaddi #VivoProKabaddiLeague #Season6 #KhelKabaddi #LePanga pic.twitter.com/wclVJWu6Nu
— Bengaluru Bulls (@BengaluruBulls) January 5, 2019
ম্যাচের পুরস্কার সমূহ:
নিখুঁত রেইডার - পবন কুমার সেহরাওয়াত (বেঙ্গালুরু বুলস)
সেরা ডিফেন্ডার - সুনিল কুমার (গুজরাট ফরচুনজায়েন্টস)
ম্যাচের সেরা মুহূর্ত - পবন কুমার সেহরাওয়াত (বেঙ্গালুরু বুলস)
শীর্ষ স্কোরার - পবন কুমার সেহরাওয়াত (বেঙ্গালুরু বুলস)
ফাইনালের সেরা নিয়ন্ত্রপিত খেলোয়াড় - সুমিত (বেঙ্গালুরু বুলস)
সেরা স্টাইলিশ খেলোয়াড় - পবন কুমার সেহরাওয়াত (বেঙ্গালুরু বুলস)
জয়ী অধিনায়ক - রোহিত কুমার (বেঙ্গালুরু বুলস)