Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

পিকেএল ২০১৮, পুনেতেই মরসুমের প্রথম জয় পেল গুজরাট ফরচুনজায়ান্টস

শুক্রবার থেকে প্রো কাবাডি লিগ ২০১৮-এর পুনে পর্বের শুরু হল। প্রথম ম্যাচেই গুজরাট ফরচুনজায়ান্টসদের বিরুদ্ধে নেমেছিল ঘরের দল পুনেরি পল্টন। দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্য়ান্সের জোরে ২৮-৩৪ পয়েন্টের ব্যবধানে এই মরসুমের প্রথম জয় তুলে নিল গুজরাত। বদলি হিসেবে আসা অজয় কুমারই গুজরাতের এই ম্যাচের হিরো। তিনি গুরুত্বপূর্ণ ৬টি পয়েন্ট সংগ্রহ করেন। এছাড়া তাদের হয়ে সচিনও ১২ পয়েন্ট সংগ্রহ করেন।

পুনেকে ডোবায় তাদের ডিফেন্স। সারা ম্যাচে পুনের রক্ষণভাগের সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। এরমধ্যে ৬ পয়েন্টই এসেছে গিরিশ এর্না কেহুর হাত ধরে। কিন্তু বাকিদের কাছ থেকে তিনি কোনও সহায়তা পাননি। তাদের রেইডার নিতীন তোমার ১৩ রেইড পয়েন্ট আনলেও রক্ষণের ব্যর্থতাতেই তাঁর যাবতীয় প্রচেষ্টা মাঠে মারা যায়।

প্রথম থেকেই দারুণভাবে শুরু করেছিল গুজরাট ফরচুনজায়ান্টসরা। মাত্র ২ মিনিটেই প্রপাঞ্জনের ২ রেইড পয়েন্টের দৌলতে তারা ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। কিন্তু পুনেকে ম্য়াচে ফিরিয়ে এনেছিলেন তোমার। ৫ মিনিটের মাথায় তাঁর সুপার রেইডেই পুনে ম্য়াচে ৭-৫'এর লিড পেয়েছিল।

আবার ম্যাচের ১৪ মিনিটে ১১-১২'তে এগিয়ে যায় গুজরাত। একের পর এক রেইড ও ট্যাকল পয়েন্ট দখলের এই সময় দুই দলের মধ্যে জমজমাট লড়াই চলে। প্রথমার্থ দুই দলের মধ্যে ফারাক গড়তে পারেনি। ফলাফল ছিল ১৫-১৫। নিতীন তোমার একাই ১১ রেইড পয়েন্ট সংগ্রহ করেন। তিনি ছাড়া পুনের কোনও রেইডারই একটিও পয়েন্ট আনতে পারেননি প্রথমার্ধে।

২২তম মিনিটে দীপক দাহিয়া দুটি রেইড পয়েন্ট তুলে পুনেকে ১৭-১৫ পয়েন্টে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচে প্রাধান্য বিস্তার করতে শুরু করে গুজরাত। একদিকে প্রথমারা্ধে ভয়ঙ্কর হয়ে ওঠা তোমারকে তারা দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটে কোনও পয়েন্টই তুলতে দেননি, অপর পক্ষে তাদের সচিন ্লরাউন্ড পারফরম্যান্সে একের পর এক পয়েন্ট তুলতে থাকেন।

৩০তম মিনিটে অজয় কুমারের সফল রেইডে ম্যাচের ফল ফের ২০-২০ পয়েন্টে বরাবর হয়ে গিয়েছিল। এরপর ৩৩তম মিনিটে গুজরাত পুনেকে অলআউট করে দেয়। ফলে গুজরাত ২০-২৫ পয়েন্টে এগিয়ে যায়। এরপর অজয় কুমারের আরও একটি সুপার রেইডে পয়েন্টের ব্যবধান বেড়ে হয় ২২-৩০।

শেষের দিকে তোমার ফের জ্বলে উঠে ব্যবধান কিছুটা কমালেও ফরচুনজায়ান্টসদের জয় আটকাতে পারেননি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, October 19, 2018, 14:00 [IST]
Other articles published on Oct 19, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+