প্রো কাবাডি লিগের সপ্তম সপ্তাহের প্রথম দিনে আহমেদাবাদে ঘরের মাঠে দাবাং দিল্লি কেসির বিরুদ্ধে ২৬-২৯ ফলে হেরে থামল গুজরাত ফরচুনজায়ান্টসদের অপরাজিত দৌড়। আর দিনের অন্য খেলায় দক্ষিণী ডার্বিতে তেলেগু টাইটান্সের বিরুদ্ধে প্রথমবার জয়ী হল তামিল থালাইভাস। তাদের পক্ষে ফল ২৭-২৩।
দাবাং দিল্লি কেসি প্রো-কাবাডি লিগ (পিকেএল)-এর ষষ্ঠ মরসুমে গুজরাট ফরচুনজায়ান্টসদের বিরুদ্ধে ২৬-২৯ ফলে দুর্দান্ত জয় তুলে নিল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রান্সস্টাডিয়া এদিন দুই দলের একেবারে সমানে সমানে লডা়ই হয়। শেষ মিনিটের একি ট্যাকলে নির্ধারিত হয় ম্যাচের ফল।
There's a first time for everything and @DabangDelhiKC proved that tonight at The Arena by TransStadia as they defeated @Fortunegiants for the first time ever in #VivoProKabaddi!
— ProKabaddi (@ProKabaddi) November 20, 2018
For a closer look at the proceedings from #GUJvDEL, visit: https://t.co/6x9oYpyrIn pic.twitter.com/CcQD8dGBmh
এদিন আহমেদাবাদে ঘরের মাঠে গুজরাত ফরচুনজায়ান্টসদের অপরাজিতের দৌড় থামল। এটি দাবাং দিল্লির দলগত প্রচেষ্টার জয়। তাদের প্রত্যেক তারকা ম্যাচে সমান অবদান রেখেছেন। সাত পয়েন্ট নিয়ে মেরাজ শেইখ সবচেয়ে বেশি স্কোর করেছেন। তাঁকে যথাযথ সমর্থন দিয়েছেন রবিন্দর পাহাল। তিনি চারটি গুরুত্বপূর্ণ ট্যাকল পয়েন্ট সংগ্রহ করেন। গুজরাতের পক্ষে, ৯ পয়েন্ট নেন সচিন। এছাড়া পারভেজ ভইনসওয়ালও ৬ ট্যাকল পয়েন্ট নিয়েছেন।
এই হারের ফলে ফরচুনজায়ান্টসরা ১২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে জোন এ-র পয়েন্ট টেবিলে ২ নম্বরেই রইল। আর দিল্লির হল ১১ ম্যাচে ৩৩পয়েন্ট।
দিনের অন্য খেলায় দক্ষিণী ডার্বিতে এদিন মুখোমুখি হয়েছিল তামিল থালাইভাস ও তেলেগু টাইটান্স। থালাইভাস এদিন দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করে প্রো কাবাডি লিগে প্রথমবারের মতো হারাল (২৭-২৩) তেলেগু টাইটান্সদের।
It's Titans Tuesday, but @tamilthalaivas made it their own as they beat @Telugu_Titans for the first time ever in the history of #VivoProKabaddi tonight at The Arena by TransStadia! 🙌 👏 #VivoProKabaddi
— ProKabaddi (@ProKabaddi) November 20, 2018
Here's more from #CHEvHYD: https://t.co/QZy2h6p4Hl pic.twitter.com/XHMlTprLbp
থালাইভাসের হয়ে অজয় ঠাকুর ৮ পয়েন্ট নেন। মনজিৎ চিল্লার নেনে ৩টি গুরুত্বপূর্ণ চ্যাকল পয়েন্ট। টাইটান্সদের পক্ষে রাহুল চৌধুরি ৮ পয়েন্ট সংগ্রহ করলেও তাদের রক্ষণের ব্যর্থতাই এদিন তাদের হারের কারণ। তারা একেবারেই ঠাকুর অ্যান্ড কোম্পানির আক্রমণ সামলাতে পারেনি।
এই জয়ের ফলে জোন বি-তে তামিল থালাইভাস-এর পয়েন্ট দাঁডা়লো ১২ ম্যাচে ২৫। কিন্তু তারা সেই সবার নিচেই রইল। তেলেগু টাইটান্স-ও, ১০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ৪ নম্বরেই রইল।