পিকেএল-২০১৮-এর চেন্নাই পর্বের শেষের আগের ম্য়াচে পাটনা পাইরেটসদের কাছে অল্পের জন্য হারল ইউপি যোদ্ধারা। হাড্ডাহাড্ডি ম্যাচে পাটনা জিতল ৪৩-৪১ ফলে।
এদিন ঋষঙ্ক দেবদিগা, শ্রীকান্ত যাদব, প্রশান্ত কুমার রাই, নরেন্দর, সাগর কৃষ্ণ, নীতেশ কুমার, অমৃত নরবরকে নিয়ে খেলতে নেমেছিল ইউপি যোদ্ধারা। অপরদিকে পাটনা দলে ছিলেন বিকাশ কালে, জাওয়াহার, দীপক নারওয়াল, মনজিৎ জয়দীপ, তায়ে, ডোয়েক, ইওম, ও প্রদীপ নারওয়াল।
Pardeep show ✅
— ProKabaddi (@ProKabaddi) October 11, 2018
High-scoring thriller ✅
Nail-biting finish ✅@PatnaPirates are back in business as they beat @UpYoddha 43-41! #UPvPAT pic.twitter.com/LUMEnFMWHk
প্রথম থেকেই দুইদল আক্রমণাত্মক খেলে। পাটনা ধীরে ধীরে খেলার গতি বাড়াতে থাকে। শ্রীকান্ত যাদবের পয়েন্ট সংগ্রহে তারা প্রথম রাউন্ডে জেতে ৯-৮ পয়েন্টে। ইউপি তাদের শেষ রেইডে অলআউট হয়ে যায়। বিরতিতে পাটনা এগিয়ে ছিল ২৫-২১ পয়েন্টে।
The Pardeep Party has begun! 🥳
— ProKabaddi (@ProKabaddi) October 11, 2018
Will this Super 10 be enough to ensure @PatnaPirates stay ahead in #UPvPAT? pic.twitter.com/MO5TMom8h9
দ্বিতীয়ারধের শুরুতে একটি সুপার ট্যাকলে পাটনা ২৭-২৪ পয়েন্টে এগিয়ে যায়। উল্টো দিকে ইউপির রেইডের সময় প্রদীপ নারওয়াল ভাল রক্ষণ করেন। ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে ফল ছিল পাটনার পক্ষে ২৯-২৬।
এরপরই ম্যাচে ফিরে আসে ইউপির ডিফেন্স। প্রদীপ নারওয়ালকে তারা নিজেদের অর্ধে আটকে রাখলে ফল দাঁড়ায় ৩৬-৩৫'এ। শেষ ৫ মিনিটে খেলা দারুণ জমে ওঠে। দুইদলের স্কোর ছিল ৩৭-৩৫। কিন্তু ইউপি যোদ্ধারা তাদের শেষ রেইডেও ৪১-৩৯ 'এর বেশি তুলতে পারেননি।
Kisi ke haath na aaye yeh ladka! 💪#UPvPAT #PirateHamla pic.twitter.com/xSZJ4o73yI
— Patna Pirates (@PatnaPirates) October 11, 2018
শেষ রেইডে আরও দুই পয়েন্ট তোলে পাইরেটসরা। ফলে শেষ অবধি ফল দাঁড়ায় ৪৩-৪১। প্রদীপ নারওয়াল সর্বোচ্চ ১৬ রেইড পয়েন্ট সংগ্রহ করেন।