
ইংল্যান্ড বিশ্বকাপের পর তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার জল্পনা চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেট দল বিরাট কোহলি ও রোহিত শর্মা গোষ্ঠীতে বিভক্ত হয়েছে বলেই খবর চাউর করে কেউ কেউ। রোহিত এ ব্যাপারে প্রকাশ্যে কিছু না বললেও, তাঁর সঙ্গে সংঘাতের জল্পনা ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছিলেন বিরাট কোহলি নিজে। এমনকী ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে প্রথমবার ওপেনার হিসেবে নেমে সফল হওয়ার পরও হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভিকে।
এবার নীরবতা ভাঙলেন রোহিত শর্মা। ৩১তম জন্মদিনে বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে দ্বন্দ্বের জল্পনা উড়িয়েছেন হিটম্যানও। টুইটারে ভারত অধিনায়ককে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দলের ডেপুটি। তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Happy birthday @imVkohli here’s wishing you a great year. God bless
— Rohit Sharma (@ImRo45) November 5, 2019
দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বিরাট কোহলি। পরিবর্তে ওই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ হেরেছে ভারত। সমালোচনায় বিদ্ধ হয়েও বন্ধু বিরাটকে শুভেচ্ছা জানাতে ভোলেননি রোহিত শর্মা।
Brother's ❤️#HappyBirthdayViratKohli #KingKohli pic.twitter.com/AF5gQLSv4C
— Virat Day 🎂👑 (@viratfanalways) November 5, 2019
Heart and soul 💟 pic.twitter.com/EZKt8gh16A
— myselfDwip (@Dwip_kalita_) November 5, 2019
Best friends so close. Running at the same end🙏 pic.twitter.com/DO6mTTMoFL
— Eoin Morgan fan (@thevipersden) November 5, 2019
বিরাট কোহলির প্রতি রোহিত শর্মার শুভেচ্ছা বার্তায় আপ্লুত ভারতীয় নেটিজেনরা। টিম ইন্ডিয়ার অধিনায়ক ও সহ অধিনায়কের মধ্যে হৃদ্ধতা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।