ফ্লাশিং মেডোসে মার্কিন প্রতিযোগী ম্যাডিসন কিসকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে গ্র্য়ান্ড স্ল্যাম জিতে নিলেন স্লোয়ন স্টিফেন্স। এই সম্মানীয় খেতাব জিততে ৬১ মিনিটের টানা লড়াই চালিয়েছেন সোলান।
৬-০, ৬-৩ -তে কিসকে চূড়ান্ত লড়াইয়ে ফেলে এই খেতাব জিতে নেন তিনি। বিশ্বতালিকায় ১৫ নম্বরে থাকা কিসকে প্রথম সেটে ৬-৩ -এ পেছনে ফেলে দেন তিনি। এর আগের দুটি ম্যাচে কিস নকখনওই নিজের সার্ভ-এ হেরে জাননি। এরপর দ্বিতীয় সেট-এ ৬-০ এ কিসকে একেবারে পেছনে ফেলে দেন তিনি। ফ্লাশিং মেডোসে ২০০২ এর পর এই প্রথম দুই মার্কিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই হল। এর আগে সেরেনা ও ভেনাস উইলিমসের মধ্যে এই লড়াই দেখা গিয়েছিল।