Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

শালবনীর নেতাজি স্টেডিয়ামে শুরু টেবিল টেনিস অ্যাকাডেমি

মাত্র দুই সপ্তাহ হলো শালবনী ব্লকের ক্লাব সমূহকে নিয়ে গঠিত হয়েছে শালবনী ব্লক স্পোর্টস এসোসিয়েশন। প্রথম সিদ্ধান্ত অনুযায়ী শালবনিতে সূচনা হলো টেবিল টেনিস অ্যাকাডেমির।

শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাকাডেমির পথচলা শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর শাখার সহযোগিতায় শুরু এই অ্যাকাডেমি। আগামী সাত দিন ক্যাম্পের মধ্যে দিয়ে খেলোয়াড়দের বাছাইপর্ব চলবে এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণও চলবে জানানো হয়েছে।

দুটি টেবিল টেনিস বোর্ড দিয়ে প্রাথমিক প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে। প্রথম দিনেই এলাকার বহু কিশোর-কিশোরী অ্যাকাডেমিতে ভর্তির জন্য আবেদন জমা দেয়। অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় মালাকার, টেবিল টেনিস প্রশিক্ষক সৌমেন মুখার্জী, অরুনাভ রায়, জেলা টিটি অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম পাত্র, এসডিএসএ-র যুগ্ম সম্পাদক সঞ্জীব তোরাই, সন্দীপ সিংহ, জেলা যোগ অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রশান্ত ঘোষ,আইসি গোপাল বিশ্বাস, বিএমওএইচ অভিষেক মিদ্দ্যা সহ অন্যান্যরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 3, 2019, 17:12 [IST]
Other articles published on Nov 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+