করোনার সামাজিক সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজার রাখা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এবার সামাজিক দূরত্ব বজার রাখা নিয়ে সচেতনতামূলক বার্তা দিলেন বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্ট। মারণ ভাইরাস করোনা কোভিড ১৯ থেকে বাঁচতে সামাজিক দূরত্বের গুরুত্ব বোঝাতে সোশ্যাল মিডিয়ায় নামলেন বোল্ট।
১২ বছর আগে বেজিং অলিম্পিকে অসম্ভবকে সম্ভব করে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন বোল্ট। সেদিনের সেই নজিরে ছবি পোস্ট করে করোনা যুদ্ধে সামাজিক দূরত্ব বজার রাখার বার্তা দিলেন উসেইন। ৮ বারের অলিম্পিক সোনাজয়ী জামাইকার অ্যাথলিট টুইটারে স্প্রিন্ট জয়ের মুহূর্তের ছবি পোস্ট করেন। অন্য প্রতিযোগিদের অনেকটা পিছনে ফেলে বোল্ট সেদিন দৌড় জিতেছিলেন।
২০০৮ অলিম্পিকে বার্ড'স নেস্ট স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার ফাইনালে সোনা জয়ের পথে বোল্ট মাত্র ৯.৬৯ সেকেন্ড নেন। সেদিন অলিম্পিক রেকর্ডস শুধু নয়, ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন জামাইকান। দ্বিতীয় স্থানে থাকা মার্কিন স্প্রিন্টার রিচার্ড থমসনের থেকে ০.২০ সেকেন্ড আগে দৌড়ে শেষ করে সোনা জিতেছিলেন।
Social Distancing #HappyEaster pic.twitter.com/lDCAsxkOAw
— Usain St. Leo Bolt (@usainbolt) April 13, 2020
সবাইকে পিছনে ফেলে দৌড়ে জেতার সেই মূহূর্তের মধ্যে দিয়ে দূরত্বের বজার রাখা বোঝাতে এরপর বোল্ট লিখেছেন,'সংক্রমণ এড়াতে তখন থেকেই দূরত্ব বজার রাখার কৌশল রপ্ত করেছিলাম।' এর মাধ্যমে বিশ্ববাসীকে করোনার করাল গ্রাস থেকে বাঁচতে প্রত্যেককে সামাজিক দূরত্ব মেনে চলার বার্তা দিলেন বিশ্বের দ্রুততম মানুষ।