Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

দেশের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরিকে সাসপেন্ড করল ওয়াডা, নাডা-কে দুষল আইওএ

অলিম্পিকের এগারো মাস আগে বড়সড় ধাক্কা খেল ভারত। অনিয়মের অভিযোগে দেশের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরিকে ছয় মাসের জন্য সাসপেন্ড করল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা।

এই দীর্ঘ সময়ে নাডা ভারতীয় অ্যাথলিটদের কাছ থেকে নমুনা সংগ্রহ করতে পারলেও তার পরীক্ষা দেশের বাইরে ওয়াডা স্বীকৃত কোনও ল্যাবরেটরিতে করতে হবে বলে জানানো হয়েছে। এমন ঘটনার জন্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির গাফিলতিকেই দুষেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

 কেন শাস্তি

কেন শাস্তি

এক বিবৃতিতে ওয়াডা জানিয়েছে, ভারতের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি আন্তর্জাতিক মানের নয়। ২০২০ টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে চলতি বছরের মে মাসে বিভিন্ন দেশের ওয়াডা স্বীকৃত ডোপ টেস্টিং ল্যাবরেটরিগুলির মান ঘুরে দেখেন সংস্থার বিশেষজ্ঞরা। তাঁদের দেওয়া রিপোর্টে ভারতের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি ফেল করেছে বলে জানিয়েছে ওয়াডা। কোনও অ্যাথলিটের ডোপ টেস্টের জন্য যতটা পরিকাঠামো ও সুযোগ-সুবিধা প্রয়োজন, তা ভারতের ওই ল্যাবরেটরিতে নেই বলেই বক্তব্য।

এবার উপায়

এবার উপায়

ওয়াডার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আগামী একুশ দিনের মধ্যে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস বা সিএস-এ আবেদন করতে পারে ভারত। মামলা চলাকালীন ভারতের জাতীয় ডোপ টেস্টিং ল্যাবরেটরি কোনও অ্যাথলিটের নমুনা জমা পড়বে না। নাডা ভারতীয় অ্যাথলিটদের কাছ থেকে নমুনা সংগ্রহ করতে পারলেও তার পরীক্ষা দেশের বাইরে ওয়াডা স্বীকৃত কোনও ল্যাবরেটরিতে করতে হবে বলে জানানো হয়েছে। মামলায় হার হলে আরও বড়সড় শাস্তির মুখে পড়তে পারে ভারত।

কাঠগড়ায় নাডা

কাঠগড়ায় নাডা

ঘটনার জন্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা-কে কাঠগড়ায় খাড়া করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ। অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রার বক্তব্য, নাডার ভুলে ভারতীয় অ্যাথলিটদের মুশকিল বেড়ে গেল। অ্যাথলিটদের ডোপ পরীক্ষার জন্য তাদের আগের থেকে অনেক বেশি খরচ করতে হবে বলে মনে করেন নরিন্দর বাত্রা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 23, 2019, 14:16 [IST]
Other articles published on Aug 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+