বিসিসিআই-এর কোন ভুলে নাডা-র নোটিশ ৫ ভারতীয় ক্রিকেটারকে! তালিকার তিন বড় নাম

IPL 2019: Chennai vs Mumbai | சென்னையை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது மும்பை

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা-র নোটিশ পেলেন দুই মহিলা সহ পাঁচ ভারতীয় ক্রিকেটার। যদিও এই ঘটনায় ক্রিকেটারদের আচ্ছাদন দিতে কসুর করছে না বিসিসিআই। ভুলটা যে তাদের, তা স্বীকারও করে নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

কী ঘটেছিল

কী ঘটেছিল

টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার গত তিন মাসের 'হোয়ারঅ্যাবাউটস' জানতে চেয়েছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। অর্থাৎ ওই ক্রিকেটাররা কখন, কোথায়, কী করছেন, তা জানাতে বলা হয়েছিল। যার অর্থ, এই পাঁচ ভারতীয় ক্রিকেটার স্বচ্ছ কিনা, তা জানতে চেয়েছিল নাডা।

নাডা-র নোটিশ

নাডা-র নোটিশ

টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার 'হোয়ারঅ্যাবাউটস' জানানোর নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে। এরপরেও কোনও উত্তর না আসায়, শনিবার এই পাঁচ ক্রিকেটারকে নোটিশ পাঠায় ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। দোষী প্রমাণ হলে দুই বছরের জন্য সাসপেন্ড হতে পারেন ক্রিকেটাররা।

বিসিসিআই-এর আকুলতা

বিসিসিআই-এর আকুলতা

টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মাকে নাডা নোটিশ ধরাতেই নড়েচড়ে বসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। স্পষ্ট জানিয়েছে, এই ভুলের দায় তাদের। এই ঘটনায় ক্রিকেটারদের কোনও দোষ নেই বলেও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও শুরু করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

কী নিয়ম

কী নিয়ম

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা-র 'হোয়ারঅ্যাবাউটস' ফর্ম ভরা যায় দুটি পন্থায়। হয় নির্দিষ্ট খেলোয়াড়, নয় সংশ্লিষ্ট সংস্থা এই ফর্ম ভরে দেন বা দেয়। খেলোয়াড়দের কাছে ফর্ম পূরণ জটিল বলে মনে হলে, তাঁরা যে সংস্থার প্রতিনিধি, তারাই এ কাজে ব্রতী হয়। সেই মতো ওই পাঁচ ভারতীয় ক্রিকেটারের তিন মাসের 'হোয়ারঅ্যাবাউটস' ফর্ম পূরণ করার দায়িত্ব নিয়েছিল বিসিসিআই। সে কথা জানিয়ে, নাডার কাছে ভুল শুধরে নেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। তা মানা হবে কিনা, আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নাডা-র ডিজি নবীন আগরওয়াল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 14, 2020, 10:57 [IST]
Other articles published on Jun 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+