তরোয়াল সেলিব্রেশন মুহূর্ত পোস্ট অজি ওপেনারের
ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নকল করে গত বছর আইপিএলের সময় করা তরোয়াল সেলিব্রেশন মুহূর্তটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার। যেখানে 'স্যার জাদেজার' মতো হাতের ব্যাটটি তরোয়াল চালানোর ঢঙে চালান ওয়ার্নার। মাঠে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি হাঁকালে জাড্ডু ব্যাট উঁচিয়ে তরোয়াল চালানোর ঢঙে বিশেষ এই সেলিব্রেশন করে থাকেন।

কারটা সেরা, জানতে চেয়েছিলেন ওয়ার্নার
ওয়ার্নার সোর্ড সেলিব্রেশন বা তরোয়াল চালানোর মুহূর্তের ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের কাছে প্রশ্ন রেখেছিলেন। যেখানে তাঁর চালানো তরোয়াল মুহূর্ত জাদেজার আসল সোর্ড সেলিব্রেশনকে টক্কর দিয়েছে কিনা,অজি ক্রিকেটার তা জানতে চান।

জাড্ডুর কি ওয়ার্নারের কেরামতি পছন্দ হল?
পাল্টা এবার ওয়ার্নারকে উত্তর দিলেন জাদেজা। ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নারের ভিডিও দেখে জাড্ডু মজা করে লিখেছেন, 'আমার তরোয়াল চালানোর সঙ্গে তোমার কেরামতির অনেকটা মিল রয়েছে। তবে আরও প্র্যাকটিস করতে হবে বন্ধু!'

করোনায় স্থগিত আইপিএল
প্রসঙ্গত ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে দেশ জুড়ে এখন লকডাউন। ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রয়েছে। ১৫ এপ্রিলের পর টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত জানা যাবে। সেক্ষেত্রে এবছরে আইপিএলে এই দুই ক্রিকেটার মাঠে তরোয়াল সেলিব্রেশন দেখাতে পারেন কিনা, সেটা সময়ই বলবে।


Click it and Unblock the Notifications




















