
বিয়ের জন্য চাপ
২০০৯ সালে ভারতীয় দলে সুযোগ পান রাজপুত পরিবারের সন্তান রবীন্দ্র জাদেজা। পাঁচ-ছয় বছরে জাতীয় দলে নিজের জায়গা পাকা করেন জাদু। ২০১৪ সালে জাদেজাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন তাঁর পরিবার। কিন্তু এত তাড়াতাড়ি বিবাহে রাজি ছিলেন না জাদু। সেসব না শুনে জাদেজার জন্য পাত্রী দেখা শুরু করেন তাঁর বোন।

২০১৫ সালে পছন্দ
২০১৫ সালে এক পাত্রীকে পছন্দ করে রবীন্দ্র জাদেজার পরিবার। রাজকোটবাসী ওই পাত্রীর নাম রিভা সোলাঙ্কি। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রিভার বাবা পেশায় ব্যবসায়ী এবং মা ভারতীয় রেলের কর্মী। জাদেজার থেকে দুই বছরের ছোট ওই পাত্রীর সঙ্গে দেখা করার জন্য ক্রিকেটারের ওপর চাপ দিতে থাকে তাঁর পরিবার।

প্রথম দেখাতেই ভালোলাগা
পরিবারের চাপে অবশেষে রিভা সোলাঙ্কির সঙ্গে দেখা করতে রাজি হন রবীন্দ্র জাদেজা। প্রথম দেখাতেই পাত্রীকে পছন্দ করে ফেলেন জাদু। রিভার ব্যবহার, কথা বলার ধরনে মজে যান ভারতীয় অল-রাউন্ডার। পাত্র ও পাত্রীর মধ্যে ফোন নম্বর আদান-প্রদান হয়। মাঝেমধ্যেই একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করেন জাদেজা ও রিভা।

বিবাহ
রিভা সোলাঙ্কির সঙ্গে বিয়ে ঠিক হয় রবীন্দ্র জাদেজার। ২০১৬ সালে তাঁদের বাগদান সম্পন্ন হয়। ওই বছরই তাঁদের বিবাহও সম্পন্ন হয়। ২০১৭ সালে এক কন্যা সন্তানের জন্ম দেন রিভা। তার নাম নিধায়ানা।


Click it and Unblock the Notifications


















