নাডা-র বড়সড় কোপ থেকে বাঁচলেন ভারতের ৫ ক্রিকেটার, বিসিসিআই-এর বড় ভূমিকা

বিসিসিআই ভুল স্বীকার করায় রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, কেএল রাহুল সহ পাঁচ ভারতীয় ক্রিকেটারের ওপর থেকে শাস্তির খাঁড়া তুলে নিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। অভিযোগ প্রমাণ হলে ক্রিকেটারদের হয় জরিমানা নয় নির্বাসনের মুখে পড়তে হত। টিম সৌরভ আসরে নামতেই সমস্যার সমাধান হয়।

আসল ঘটনাটি কী?

আসল ঘটনাটি কী?

টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার গত তিন মাসের 'হোয়ারঅ্যাবাউটস' জানতে চেয়েছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। অর্থাৎ ওই ক্রিকেটাররা কখন, কোথায়, কী করছেন, তা জানাতে বলা হয়েছিল। মোদ্দা কথা, এই পাঁচ ভারতীয় ক্রিকেটার স্বচ্ছ কিনা, তা জানতে চেয়েছিল নাডা।

নাডা-র নোটিশ

নাডা-র নোটিশ

টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার 'হোয়ারঅ্যাবাউটস' জানানোর নির্ধারিত সময়সীমা পেরিয়ে যায়। এরপরেও কোনও উত্তর না আসায়, তাদের নোটিশ পাঠিয়েছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। দোষী প্রমাণ হলে দুই বছরের জন্য সাসপেন্ড হতে পারতেন পাঁচ ভারতীয় ক্রিকেটার।

প্রকৃত নিয়ম কী বলে

প্রকৃত নিয়ম কী বলে

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা-র 'হোয়ারঅ্যাবাউটস' ফর্ম ভরা যায় দুই পন্থায়। হয় নির্দিষ্ট খেলোয়াড়, নয় ওই খেলোয়াড় যে সংস্থার সঙ্গে যুক্ত, তারাই এই ফর্ম ভরে দেন বা দেয়। এক্ষেত্রেও ওই পাঁচ ভারতীয় ক্রিকেটারের তিন মাসের 'হোয়ারঅ্যাবাউটস' ফর্ম পূরণ করার দায়িত্ব নিয়েছিল বিসিসিআই।

বিসিসিআই-এর আকুলতা

বিসিসিআই-এর আকুলতা

টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মাকে নাডা নোটিশ ধরাতেই নড়েচড়ে বসে বিসিসিআই। জানায়, এই অনিচ্ছাকৃত ভুলের দায় তাদের। ক্রিকেটাররা সঠিক সময়ে তাঁদের তথ্য জমা দিয়েছিলেন বলেও জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের বক্তব্য, করোনা জেরে লকডাউন ও পাসওয়ার্ড সংক্রান্ত গন্ডোগোলের কারণেই ক্রিকেটারদের তথ্য জমা দিতে বিলম্ব হয়েছে। শুধু নাডা-র কাছে ভুল শুধরে নেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

শাস্তি থেকে মুক্তি

শাস্তি থেকে মুক্তি

বিসিসিআই-এর কথায় টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মাকে শাস্তি থেকে রেহাই দিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। এই খবরে স্বস্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই।

বিচার চেয়ে বিসিসিআই সভাপতি সৌরভকে চিঠি খোদ সিএবি সচিবের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 25, 2020, 19:21 [IST]
Other articles published on Jun 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+