
দলীপ থেকে শুরু
রবিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে দলীপ ট্রফি। টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডে নথিভূক্ত ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে নাডা। তা বলে ইন্ডিয়া ব্লু ও গ্রিনের মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ক্রিকেটারদের কাছ থেকে স্য়াম্পেল সংগ্রহ করা হবে না বলে আশ্বস্ত করেছে নাডা। ২৩ এপ্রিল থেকে শুরু হতে চলা দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচ থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি।

বিসিসিআই-র আবেদন
ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষা দলীপ ট্রফি থেকে শুরু হোক, তা নিয়ে কোনও আপত্তি নেই বিসিসিআই-র। কেবল তাদের আবেদন, যাঁদের উপর এই পরীক্ষার ভার, সেই ডোপ কন্ট্রোল অফিসাররা যেন মেডিক্যাল প্র্যাকটিশনার বা ডাক্তার হন। ভারতীয় ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন) সাবা করিম ও অ্যান্টি ডোপিং ইউনিটের হেড অভিজিৎ সালভি এ ব্যাপারে নিশ্চয়তা পেতে নাডার ডিরেক্টর জেনারেল নবীন আগরওয়ালের দ্বারস্থ হয়েছিলেন।

নাডার সম্মতি
বিসিসিআই-র আবেদনে সাড়া দিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। জানিয়েছে, ডোপ পরীক্ষার জন্য এই মুহূর্তে তাদের সংস্থায় ১১১ জন নথিভূক্ত চুক্তিবদ্ধ আধিকারিক আছেন। তাঁদের মধ্যে লিড ডোপ কন্ট্রোল অফিসার, ডোপ কন্ট্রোল অফিসার, ব্লাড কালেকশন অফিসাররা রয়েছেন বলে বিসিসিআই-কে জানিয়েছে নাডা। এই তালিকায় ১৬ জন নথিভূক্ত চিকিৎসক বলেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি।


Click it and Unblock the Notifications


















