ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে পুলিশের চাকরি ছাড়লেন কুস্তিগীর ববিতা ফোগাত।
অগাস্টের দ্বিতীয় সপ্তাহে, ১২ অগাস্ট বিজেপিতে যোগদান করেন দেশের অন্যতম সেরা মহিলা কুস্তিগির। এরপরই হরিয়ানা পুলিশের চাকরি ছাড়়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতো পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। ববিতার সেই পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার ১ মাসের মধ্যেই ইনসপেক্টর পদ থেকে ইস্তফা দিলেন তিনি।
সংবাদম্যধমে দেওয়া সাক্ষাৎকারে ফোগাত জানিয়েছেন, স্বার্থের সংঘাত এড়িয়ে যেতেই বিজেপিতে যোগ দিয়ে, ইনসপেক্টর পদে থাকতে চান না। সেকরাণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ১৩ অগাস্ট চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন ববিতা। ১০ সেপ্টেম্বর সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। প্রসঙ্গত ববিতার সঙ্গে তার বাবা মহাবীর সিং ফোগাতও বিজেপিতে যোগ দিয়েছেন।
BJP National Working President Shri @JPNadda welcomes Shri Mahavir Phogat and star wrestler @BabitaPhogat in BJP. pic.twitter.com/5zr2ppwR8Q
— BJP (@BJP4India) August 12, 2019
Wrestler & BJP leader Babita Phogat on resignation from her post in Haryana Police: I had joined the party, you can only join the party after submitting resignation else it would have been conflict of interest. I had submitted my resignation in August. (File pic) https://t.co/Iux6QBBrOU pic.twitter.com/DoKI0H9eQQ
— ANI (@ANI) September 12, 2019
উল্লেখ্যে দেশের অন্য়তম সেরা অ্যাথলিট ববিতা। কমনওয়েলথে মেয়েদের কুস্তিতে জোডা় সোনা রয়েছে ববিতার। ২০১৪ ও ২০১৮ কমনওয়েলথে জোড়া সোনা জিতেছেন তিনি। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও ববিতার ঝুলিতে জোড়া সোনা রয়েছে।