Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

সাহায্য না করে এখন সংবর্ধনা! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পদকজয়ী কুস্তিগীর

এশিয়ান গেমসে পদকজয়ীদের সংবর্ধনা দিতে গিয়ে চরম বিব্রত হতে হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর সামনে বসেই ১৮তম এশিয়ান গেমসে কুস্তিতে ব্রোঞ্জ পদকজয়ী দিব্যা ককরন অভিযোগ করলেন দিল্লি সরকারের কাছ থেকে তিনি কোনরকম সাহায্য পাননি। দাবি করলেন সাহায্য পেলে সোনাও জিততে পারতেন।

বুধবার দিল্লি সেক্রেটারিয়েটে বসে রীতিমতো ক্ষোভ উগরে দেন ১৮তম এশিয়ান গেমসে ৬৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পদরজয়ী এই কুস্তিগীর। কেজরিওয়ালকে তিনি বলেন, 'কমনওয়েল্থ গেমসে পদক জয়ের পর আপনি আমায় ফোন করে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। কিন্ত আমি যখন এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য সাহায্য চেয়েছিলাম, তখন কোনও সাহায্যই আসেনি। আমি লিখিত ভাবেও আবেদন করেছিলাম, কিন্তু কেউ আমার ফোন অবধি ধরেনি।'

তিনি আরও জানান, তিনি দরীদ্র হলেও কুস্তিতে বড় কিছু করার স্বপ্ন দেখেন। বলেন, সাহায্য ছাড়াই যখন ব্রোঞ্জ পদক এসেছে, তখন সাহায্য পেলে পদকের রঙটা আরও ভাল হতে পারত। কেজরিওয়ালকে আরও অস্বস্তিতে ফেলে তিনি তোলেন প্রতিবেশী রাজ্য হরিয়ানার কথাও। বলেন, 'দেখেছেন, হরিয়ানার কতজন খেলোয়াড় পদক জিতেছে, কারণ রাজ্য সরকারের কাছ থেকে ওরা সাহায্য পেয়েছে।'

দিব্যার তোপের মুখে কিছু বলতে পারেননি কেজরিওয়াল। চুপ করে তাঁর সব অভিযোগ গিলতে বাধ্য হয়েছেন। শেষে অবস্থা সামাল দিতে তিনি তোলেন তাঁর সরকারের সীমাবদ্ধতার কথা। তিনি দাবি করেন, দিল্লির ক্রীড়ানীতিতে অনেক গলদ আছে। ক্ষমতায় আসার পর থেকেই তিনি সেগুলি শোধরানোর চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের সব নীতিই নাকি উপর মহল থেকে আটকে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে তাঁর সরকার প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার পেয়েছে। ফলে এখন প্রয়োজনীয় নীতিবদল ঘটাতে পারবেন বলে ককরনকে আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি। বিতর্ক সামাল দিতে পদকজয়ীদের নগদ পুরষ্কারের পরিমাণও বাড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 6, 2018, 12:39 [IST]
Other articles published on Sep 6, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+