Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

শাহরুখ, কাজল ও রানি-র এই গানেই মাতল এশিয়ান গেমস, সমাপ্তি অনুষ্ঠানে বলিউডি হিটস

জোর-জমকালো অনুষ্ঠান। আলোর রঙে চোখে ধাঁধা লেগে যাওয়ার উপক্রম। প্রায় সপ্তাহ দুয়েক ধরে চলা এশিয়ান গেমসের শেষ অনুষ্ঠান তখন মধ্যগগণে। আচমকাই বেজে উঠল বলিউডি গান। অনুষ্ঠানে হাজির থাকা ভারতীয়রা অবাক। কারণ, ইন্দোনিশিয়ান শিল্পীর কন্ঠে তখন 'কোই মিল গ্যায়া'-গান। যা নব্বই-এর দশকের শেষদিকে জনপ্রিয় হিন্দি ছবি 'কুছ-কুছ হোতা হ্যায়' থেকে নেওয়া।

এমনকী, যে ভাবে ইন্দোনেশিয়ান শিল্পী ও তাঁর সঙ্গীরা হাত-পা নাড়ছিলেন তাতে বারবার ফুটে উঠছিল এই জনপ্রিয় বলিউডি গানে শাহরুখ, কাজল ও রানি-র নাচের ভঙ্গি। ইন্দোনেশিয়ান শিল্পীদের মুখে এমন গান শুনে বিষ্মিত হয়ে পড়েন ভারতীয়রা। স্টেডিয়ামে ফ্ল্যাগ-মার্চের জন্য তখন দাঁড়িয়ে ভারতীয় দল।

এবার হকি ও কবাডিতে ভারতের সোনার পদক বাধাই ছিল। কিন্তু, দুটি অঘটনের হার ভারতকে ছিটকে দেয়। তারমধ্যে ইন্দোনেশিয়ান শিল্পীর মুখে বলিউডি গান শুনে অনেক ভারতীয় মজাও করেন যে এবার এই গানটাও না হাতছাড়া হয়ে যায়।

পরের বছরের এশিয়ান গেমসের আসর বসছে চিনের হ্যাংঝাউ-এ। সেই জন্য হ্যাংঝাউ-এর পক্ষ থেকেও শিল্পীরা অংশ নিয়েছিলেন সমাপ্তি অনুষ্ঠানে। দুরন্ত অ্য়ারোবিক আর ব্যালের সংমিশ্রণে এই অনুষ্ঠান সকলের নজরও টানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, September 3, 2018, 12:44 [IST]
Other articles published on Sep 3, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+