আর একটি ম্যাচ জিতলেই প্লে-অফের রাস্তা খুলে যাবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। শেষ ম্যাচে দীনেশ কার্তিকের দলের প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। যারা আবার ২০১৮ আইপিএলের অন্যতম ধারাবাহিক দল। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
এই পরিস্থিতে নিজেদের শেষ ম্যাচে হায়দরাবাদের ঘরের মাঠে অর্থৎ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বুধবার থেকে দলের প্রত্যেককে চাপমুক্ত রাখার প্রক্রিয়াও শুরু হয়ে গেল নাইট শিবিরে। ক্রিকেট থেকে পুরোপুরি ছুটি দেওয়া হল দলের সকলকে। শিবম মাভি, রবিন উথাপ্পারা বিকেলে বেরোলেন শহরের বিভিন্ন মলে কেনাকাটা, খাওয়াদাওয়া করতে। পাশাপাশি দুপুরে স্পনসরদের একটি অনুষ্ঠানে যোগ দেন উথাপ্পা, নীতীশ রানা, মাভি, মিচেল জনসনরা। সেই অনুষ্ঠানেও চলে তুমুল হুল্লর।
কেকেআর এর মালিক শাহরুখ খানকে নকল করার প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছিল এ দিন। যেখানে লিন, কার্তিক ও কুলদীপ শাহরুখের রইস ছবির সংলাপ বলেন। চেন্নাই এক্সপ্রেস-এর সংলাপ বলতে দেওয়া যায় ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইনকে। দিলওয়ালের সংলাপে দারুণ লাগছিল পীযূষ চাওলা এবং উথাপ্পাকেও। এদিন প্রতিযোগিতার মধ্যে ছিল ম্যায় হুঁ না-এ ছবিত শাহরুখ খানের হাঁটার স্টাইলও। শাহরুখের হাঁটা নকল করেন দলের দুই তরুণ ক্রিকেটার শিবম মাভি ও শুভমন গিল।
You’ve seen them smashing it on the field, now watch them rocking the screen - the @iamsrk style 😎 #KKRHaiTaiyaar@KKRiders @DineshKarthik @ShivamMavi23 @imkuldeep18 @SunilPNarine74 @RealShubmanGill @robbieuthappa @lynny50 #PiyushChawla @VenkyMysore #IPL2018 pic.twitter.com/RN24iUOK5m
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) May 16, 2018
নিজের দলের ক্রিকেটারদের, তাঁর স্টাইল নকল করতে দেখে টুইট করেন কিং খান স্বয়ং।
As much as I love my team, here’s the deal. I leave the cricket to u & u leave the acting to me!! Ha ha https://t.co/lJ15cgEYxZ
— Shah Rukh Khan (@iamsrk) May 16, 2018