বলিউড সুপারস্টার এবং কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান নিজের উষ্ণ শুভেচ্ছা পাঠালেন কেকেআরের নতুন অধিনায়ক দীনেশ কার্তিককে। নিজের টুইট হ্যান্ডেলের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন কিং খান।
[আরও পড়ুন:শত প্রতীক্ষার অবসানে শুরু হবে মেসি-রোনাল্ডো মহারণ, সংকেত দিলেন 'জাদুকর']
নিজের পোস্টে বলিউডের বাদশা লিখেছেন, 'অধিনায়ক, বছরের পর বছর ধরে আমাদের বাকি অধিনায়করা যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন আপনিও তাই দেবেন, যা দলের মনোবল ও আত্মমর্যাদা বাড়িয়ে তুলবে। '
As we stand poised for a new season of KKR we welcome @DineshKarthik as our Captain. Like our Captains over the yrs we know u will also lead us by boosting the self esteem & dignity of all of us.
— Shah Rukh Khan (@iamsrk) March 5, 2018
কেকেআরের সফলতম অধিনায়ক গৌতম গম্ভীরকে এ মরশুমে ছেড়ে দিয়েছে। ফলে এবার নেতৃত্বের ব্যাটন কার হাত যাবে যা নিয়ে জোর জল্পনা ছিল। সকলকে টেক্কা দিয়ে অধিনায়কত্বের মুকুট পেয়েছেন দীনেশ কার্তিক। শ্যুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় আইপিএলের নিলাম থেকে শুরু করে দল গঠন কোনও সময়েই শাহরুখকে কোনও বক্তব্য রাখতে দেখা যায়নি। তবে অধিনায়ক নির্বাচনের পর আর চুপ থাকেননি কিং খান। নিজের শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে কম জল্পনা হয়নি। দলের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন, যাঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে। তবে গত রবিবার কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক কে হবেন, তা চূড়ান্ত করা হয়। দলের সিইও ভেঙ্কি মাইসোর ঘোষণা করেন,'আমরা দলের জন্য গৌতমের মতো একজন অধিনায়ক খুঁজছিলাম। দীর্ঘমেয়াদি চিন্তাভাবনায় ওকে দলের নতুন অধিনায়ক হিসাবে নির্বাচন করা হয়েছে। ' দীনেশ কার্তিক গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়ায় জুতোয় পা গলাচ্ছেন।
দীনেশ কার্তিকের সামনে সম্ভবনার এক বিশাল সমুদ্র। তবে রাস্তাও নিঃসন্দেহে কঠিন হবে। কার্যত নতুন একটি দলকে নিয়ে আইপিএল ১১ -তে কলকাতার জার্সিতে নামবেন দীনেশ কার্তিক।
[আরও পড়ুন:আগুন জ্বলছে শ্রীলঙ্কায়, বাইশ গজে লড়াইতে প্রস্তুতি সারছে ভারত -শ্রীলঙ্কা ]