নিজে অনেক পরিশ্রম করে সফল হয়েছেন। তাই প্রতিভার কদর করতে ভোলেন না। জানেন কোনও প্রতিভাকে একটু সাহস আর অনুপ্রেরণা দিলে ক্রমেই সেই প্রতিভা বড়বড় সাফল্য আনতে পারে। আর সেটাই করলেন বলিউডের বাদশা শাহরুখ খান।
এই মুহূর্তে তাঁর দল ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ম্যাচ খেলছে। সেখানে শাহরুখের দল ট্রিনবাগো নাইট রাইডার্স দলে খেলছেন প্রতিশ্রুতিমান পেসার মহম্মদ হাসনাইন। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে ওডিআই সিরিজে ম্যাচ খেলেছেন হাসনাইন।বয়স মাত্র ১৯। ক্রিকেটকে সঙ্গী করেই সামনের দিনগুলো প্রতিষ্ঠিত হতে চান। সেই পথেই ট্রিনবাগো নাইট রাইডার্স দলে সুযোগ পেয়ে শুক্রবার ৪ ওভার বল করেন হাসনাইন। কোনও উইকেট না পেলেও তাঁর খেলা মনে ধরেছে শাহরুখের।
১৯ এর পাক তরুণকে ভবিষ্যতের তারা মনে করছেন কিং খান। সেকারণেই ম্যাচ জেতার পর ড্রেসিংরুমে হাসনাইনকে বুকে জড়়িয়ে ধরেন। তরুণ ক্রিকেটারের প্রতি শাহরুখের এই সমর্থন দেখে বাদশাকে প্রশংসায় মুড়িয়ে দিচ্ছেন নেটিজেনরা।
Watch Pakistani Young fast Bowler Muhammad Hasnain Hugging Bollywood King Shahrukh Khan ❤
— Bilal Khan (@khanbilal_) September 5, 2019
M. Hasnain is playing from the Team TKR owned by shahrukh Khan in CPL and took 3 wickets in his first match@iamsrk @CPL #CPL19 #SRK #Cricket pic.twitter.com/f20A8ywcoX