গৌতম বড় বেশি গম্ভীর! অবসর জীবনের জন্য তাঁর 'অধিনায়ক'কে 'বিশেষ' পরামর্শ শাহরুখের

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ১১ মিনিট দীর্ঘ এক আবেগঘন ভিডিও প্রকাশ করে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ভারতের অন্যতম সেরা ওপেনিং ব্য়াটসম্য়ান গৌতম গম্ভীর। আইপিএল-এ তিনি বেশিরভাগ সময় কাটিয়েছিলেন কেকেআর-এ। তাঁর অবসরের মুহূর্তে, কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক তথা বলিউড বাদশা সাহরুখ খানের তরফ থেকে এল এক বিশেষ পরামর্শ।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছিলেন গম্ভীর। তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল দলের নেতৃত্বের ভার। আর ২০১২ ও ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বেই নাইট রাইডার্স জিতেছিল আইপিএল ট্রফি। আইপিএল-এ গম্ভীর ১৫২ ম্যাচে ৪২১৭ রান করেছেন। আইপিএল-এ সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বর্তমানে তাঁর স্থান চতুর্থ।

৩৭ বছরের বাঁহাতির এই রানের বেশিরভাগটাই নাইটরাইডার্সের সোনালী-বেগুনী জার্সিতেই করা। বিদায়ী ভিডিও-তে গম্ভীর আলাদা করে ধন্য়বাদ জানিয়েছেন কলকাতাকেও। কলকাতার মানুষ যেভাবে তাঁকে সমর্থন করেছেন, তা তাঁকে আপ্লুত করেছিল।

তাঁর ঝকঝকে ক্রিকেট কেরিয়ারের অবসানে প্রিয় 'অধিনায়ক'কে অভিনন্দন জানিয়েছএন কেকেআর মালিক শাহরুখ খান। অবশ্য তাঁর মতে গৌতম একটু বেশিই গম্ভীর। কেকেআর জার্সিতে দুই-দুইবার ট্রফি জয়ের পরও গম্ভীরকে বিশেষ হাসতে দেখা যায়নি। তাই অবসর জীবনে পা রাখার প্রাক মুহূর্তে বলিউড বাদশার পরামর্শ এবার আর একটু বেশি হাসুন গোতি। টুইট বার্তায় তাঁর মঙ্গল কামনাও করেছেন কেকেআর-এর 'টুয়েলভথ ম্য়ান'।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 5, 2018, 14:11 [IST]
Other articles published on Dec 5, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+