মাস্ট উইন ম্যাচে নাইজেরিয়াকে হারানোর পর আর্জেন্তাইন সমর্থকেরা সবে উৎসব শুরু করেছিলেন, এরই মধ্যে তাঁদের কাছে খবর আসে স্টেডিয়ামেই অসুস্থ হয়ে পড়েছেন 'ফুটবল ঈশ্বর' দিয়েগো মারাদোনা। আরও খবর ছড়ায় যে স্টেডিয়াম সংলগ্ন একটি হাসপাতালে নাকি নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আচমকা প্রিয় খেলোয়াড়ের অসুস্থতার খবর শুনে অনেকেই বন্ধ করে দেন উৎসব।
সকল জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিশ্বকাপ জয়ী আর্জেন্তাইন অধিনায়ক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, তিনি ভাল আছেন এবং হাসপাতালে তাঁকে যেতে হয়নি। মারাদোনার কথায়, 'আমি আপনাদের জানাতে চাই যে আমি ভাল আছি। আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি।'
তিনি আরও জানান ঘাড়ে চোট লাগায় হাফ টাইমের সময়ে তাঁকে ডাক্তার পরামর্শ দেন স্টেডিয়াম থেকে বেরিয়ে আসার জন্য। তিনি বলেন, 'আমি খেলার শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম কারণ আমাদের খেলায় ঝুকি পূর্ণ ছিল। কী করে আমি স্টেডিয়াম থেকে চলে আসতাম? সকলকে আমার পক্ষ থেকে চুম্বন রইল। সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।'
A post shared by Diego Maradona Oficial (@maradona) on
মারাদোনার এই টুইটে স্বস্তিতে তাঁর সমর্থকেরাও। আর্জেন্তাইন সমর্থকদের নয়নের মনি লিওনেল মেসি হলেও, দিয়োগো আর্মান্দো মারাদোনা তাঁদের হৃদয়ে রয়েছে এক অনন্য জায়গা গ্রহন করে। এখনও মেসির সঙ্গে মারাদোনার তুলনা হলে আট থেকে আশি অধিকাংশই সমর্থন করেন দিয়েগোকে এবং কুর্নিশ জানায় তাঁর কৃতিত্বকে। ফলে খেলা ছাড়লেও মারাদোনা যে আর্জেন্তাইন সমর্থকদের মনের ভেতর দৃঢ় জায়গা করে নিয়েছে তা ফের একবার বোঝা গেল এই ঘটনার পর।