দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের অনুশীলনের ভিডিও, দেখে নিন রোহিতের চোখে

By Debalina Dutta

দক্ষিণ আফ্রিকার টাটকা খবর সরাসরি পৌঁছে যাচ্ছে ভারতে। না সাংবাদিকদের পাঠানো রিপোর্ট বা ছবি নয়। একেবারে ভারতীয় দলের পক্ষ থেকে আসছে গরমাগরম খবর। ৫ তারিখ থেকে মাঠে নামছে দল। বাইশ গজের লড়াইয়ের আগে নিজেদের চুড়ান্ত প্রস্তুতিতে ডুবিয়ে রেখেছে দল।

[আরও পড়ুন:আইপিএল নিলাম নিয়ে জোর জল্পনা, কে কাকে ধরে রাখবেন জেনে নিন এক নজরে ]

জোরকদমে বৃষ্টি চলছে কেপটাউনে। খরা খরা করে শোরগোল উঠে যাওয়ার পর এতটাই বৃষ্টি চলছে যে আউটডোর অনুশীলন বন্ধ। এবার তাই ইনডোরেই অস্ত্র শানাচ্ছে তারা। রোহিত শর্মা নেটে সুযোগ পাওয়ার আগে বিন্দাস দলের অনুশীলনের শ্যুটিং করেছেন। আর সেটাই পোস্ট করেছে বিসিসিআই। যেখানে প্রতিটা নেটে কী হচ্ছে তার খবর দিয়েছেন রোহিত শর্মা।

শুধু তাই নয় সঙ্গে ধারাভাষ্য দিয়ে ভিডিওটিকে প্রাণবন্ত করে তুলেছেন তিনি। তিনি বলেছেন, 'এক নম্বর নেটে দেখতে পাচ্ছেন অজিঙ্ক রাহানেকে, দু নম্বর নেটে ব্যাট করছে কে এল রাহুল। তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। দেখুন কোচিং স্টাফরা কীভাবে সাহায্য করছে।'

[আরও পড়ুন:রোহিতের নয়া বছরের রেজোলিউশন, স্ত্রী ঋতিকাকে মাথায় রাখছেন 'হিট-ম্যান']

শুধু গম্ভীর অনুশীলনের বিবরণী দেননি তিনি। তিনি মজার এলিমেন্টও যোগ করেছেন এর মধ্যে। তাঁর ভিডিও শ্যুটিংয়ে তুলে ধরেছেন কীভাবে বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে তুলে ধরেছেন মুরলী বিজয়ের কথোপকথন। এটারও জাস্টিফিকেশন দিয়েছেন রোহিত। তিনি বলেছেন মুরলী নিশ্চয় ভরত অরুণের থেকে বোলিং টিপস নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা -র বিরুদ্ধে ৫ তারিখ থেকে শুরু সিরিজ। কেপটাউনে টেস্টের পরও আরও দুটো টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। সেগুলো সেঞ্চুরিয়ন, জোহনসবার্গে হবে। এছাড়াও আছে ৬ টি একদিনের ম্যাচ ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচও খেলা হবে।

এখন দেখে নিন ঠিক কী অনুশীলনের ছবি তুলে ধরেছেন হিট-ম্যান তাঁর চোখ দিয়ে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 2, 2018, 13:53 [IST]
Other articles published on Jan 2, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+