ডেভিস কাপ নিয়ে ফের আইটিএফ-কে চিঠি দিল এআইটিএ, ইসলামাবাদে নিরাপত্তা খতিয়ে দেখার অনুরোধ

সাড়ে পাঁচ দশক পর পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যাওয়া নিয়ে দোটনায় রয়েছে ভারতীয় টেনিস দল। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক অস্থিরতার মধ্যে দল পাঠানো উচিত হবে কিনা, তা ঠিক করতে পারছে না অল ইন্ডিয়া টেনিস ফেডারেশন। এমন পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনকে ফের চিঠি দিয়ে কী বলল ভারত।

ফের চিঠি

ফের চিঠি

ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন বা আইটিএফ-কে লেখা দ্বিতীয় চিঠিতে পাকিস্তানে ভারতীয় দলের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসেসিয়েশন বা এআইটিএ। নিরাপত্তা নিশ্ছিদ্র না হলে মহেশ ভূপতি, রোহন বোপান্নাদের ইসলামাবাদে পাঠানো সম্ভব নয় বলেই জানিয়েছে ভারতীয় টেনিস সংস্থা।

পাকিস্তানের বক্তব্য

পাকিস্তানের বক্তব্য

নিরপেক্ষ দেশে ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের টাই হোক, চায় না ইসলামাবাদ। ১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপ একের খেলার জন্য তাদের প্রস্তুতি সম্পূর্ণ বলে দাবি পাকিস্তান টেনিস ফেডারেশনের। ভারতীয় টেনিস দল ইসলামাবাদে এলে, তাদের নিরাপত্তায় কোনও ঘাটতি হবে না বলেও আশ্বাস দিয়েছে সে দেশের ফেডারেশন।

আইটিএফ-র বক্তব্য

আইটিএফ-র বক্তব্য

এআইটিএ-র প্রথম চিঠি পাওয়ার পর পিটিএফ-র সঙ্গে কথা বলে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। তারপরেই পাকিস্তানে ভারতীয় টেনিস দলের জন্য় নিরাপত্তায় কোনও ঘাটতি নেই বলে জানায় বিশ্ব ফেডারেশন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 12, 2019, 19:51 [IST]
Other articles published on Aug 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+