
এআইটিএ-র দাবি
ভারতীয় দল পাকিস্তানে ডেভিস কাপের টাই খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসেসিয়েশন বা এআইটিএ। তাদের প্রথম শর্ত, ইসলামাবাদে স্থগিত করা হোক এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপের ডেভিস কাপের টাই। আর দ্বিতীয় শর্ত, কোনও নিরপেক্ষ স্থানে হোক প্রতিযোগিতা।

আইটিএফের বক্তব্য
১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ খেলতে যাওয়ার কথা ভারতের। ইভেন্ট আয়োজনের জন্য ঠিক যতটা নিরাপত্তার প্রয়োজন, তার থেকেও বেশি ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস অ্যাসোসিয়েশন বা আইটিএফ। এরপরেও পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলে ফেডারেশনের তরফে জানানো হয়েছে।

পাকিস্তানের বক্তব্য
নিরপেক্ষ দেশে ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের টাই হোক, চায় না ইসলামাবাদ। ইভেন্টের জন্য তাদের প্রস্তুতি সম্পূর্ণ বলে দাবি পাকিস্তান টেনিস ফেডারেশনের।


Click it and Unblock the Notifications


















