
কবে খেলা
১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া/ওশেয়ানিয়া গ্রুপ ওয়ান ফিক্সচারে অংশ নেবে মহেশ ভূপতি (নন প্লেয়িং ক্যাপ্টেন) নেতৃত্বাধীন ভারত। ওই দুই দিন ভারতীয় টেনিস দলকে সব রকম সহযোগিতা ও যথাযথ নিরাপত্তার আশ্বাস দিয়েছে পাকিস্তান।

১৩ বছরের অপেক্ষা
২০০৬ সালে ভারতে ডেভিস কাপ খেলতে এসেছিল পাকিস্তানের টেনিস দল। খেলা হয়েছিল মুম্বইয়ে। সেবার জিতেছিল ভারত। খেলার ফল হয়েছিল ৩-২।

এবার কে এগিয়ে
আন্তর্জাতিক আঙিনায় সাফল্য বিচার করলে ধারে-ভারে অনেকটাই এগিয়ে ভারতীয় টেনিস দল। মহেশ ভূপতি (নন প্লেয়িং অধিনায়ক), রোহন বোপান্নারা পাকিস্তানকে সহজেই হারাবে বলে মনে করছে ক্রীড়া জগৎ।

স্নায়ুর যুদ্ধ
খেলা শুরু হতে এক মাসেরও বেশি সময় বাকি। এখন থেকেই ভারতীয় টেনিস খেলোয়াড়দের ওপর মানসিক চাপ বাড়াতে শুরু করল পাকিস্তান। সেদেশের প্রাক্তন টেনিস তারকা অকিল খানের কথায়, ভারত শক্তিশালী দল হলেও পাকিস্তানের বিরুদ্ধে তাদের কাজ খুব একটা সহজ হবে না।


Click it and Unblock the Notifications

















