
নাদালের উদ্যোগ
এক ভিডিওতে নাদাল বলেছেন, 'এই মুহূর্তে স্পেনের খেলার জগতের মানুষদের একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে। দেশ এখন চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।'

দেশের ক্রীড়মহলকে পাশে চান নাদাল
দেশের ১.৩৫ মিলিয়ন লোকের সুস্থতার জন্যে নাদাল স্পেনের খেলার জগতের সবাই থেকে একত্রিতভাবে ১১ মিলিয়ন অর্থ ডোনেশন জোগাড়ের অনুরোধ করেছেন।

করোনা রুখতে এগিয়ে এসেছেন রজার ফেডেরার
শুধু নাদাল নয় টেনিস দুনিয়ার আরও এক তারকা করোনা রুখতে উদ্যোগ নিয়েছেন। সুইজারল্যান্ডে করোনা রুখতে ইতিমধ্যে সেদেশের টেনিস তারকা রজার ফেডেরার ১.০৩ মিলিয়ন ডলার দান করেছেন।

করোনা রুখতে দান করলেন মেসি
উল্লেখ্য ফুটবল জগতে লিওনেল মেসি বার্সেলোনা ও আর্জেন্তিনায় করোনা আটকাতে ১ মিলিয়ন ইউরো দান করেছেন। বার্সার প্রাক্তন ফুটবলার ও বর্তমান ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালাও ১ মিলিয়ন ইউরো সাহায্য করেছেন।


Click it and Unblock the Notifications



















