রোহন বোপান্নার হারে অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের আশা শেষ

ஜடேஜா அசத்தல்... இந்தியாவுக்கு 174 ரன்கள் இலக்கு

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন রোহন বোপান্না। তাঁর সঙ্গেই অস্ট্রেলিয়ান ওপেনে ভারতের যাবতীয় আশা কার্যত শেষ হয়ে গিয়েছে বলা চলে।

গত মঙ্গলবার কেরিয়ারের শেষ অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যান লেজেন্ড লিয়েন্ডার পেজ। তবু প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন ভারতের রোহন বোপান্না ও ইউক্রেণের নাদিয়া কিচেনোক জুটি।

ম্যাচের শুরু থেকেই খেলায় প্রাধান্য বিস্তার করে ক্রোয়েশিয়ার নিকোলা মেকটিক ও চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা জুটি। ম্যাচের প্রথম সেটে কার্যত হেলায় জেতে বিশ্বের পাঁচ নম্বর মিক্সড ডবলস জুটি। ৬-০ ফলে ওই সেট হারে রোহন বোপান্না ও নাদিয়া কিচেনোক জুটি। ম্যাচের দ্বিতীয় সেটেও বিশেষ সুবিধা করতে পারেনি ইন্দো-ইউক্রেনিয়ান জুটি। ৬-২ গেমে দ্বিতীয় সেটও হারেন তাঁরা। মাত্র ৪৭ মিনিটে শেষ হয় ম্যাচ।

অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গলস বিভাগের সেমিফাইনালে কিংবদন্তী রজার ফেডেরারকে স্ট্রেট সেটে হারিয়েছেন নোভাক জকোভিচ। কেরিয়ারের ১৭তম গ্র্যান্ড স্ল্যাম জেতার থেকে আর এক কদম দূরে রয়েছেন তিনি। এটি জকোভিচের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালও বটে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 30, 2020, 19:19 [IST]
Other articles published on Jan 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+