খাবারের ছবি দেওয়া পোস্ট করা শেষ হয়নি এখনও! লকডাউনে কেন এমন ক্ষোভ প্রকাশ করলেন সানিয়া

2வது டி 20 போட்டி: பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசி- வீடியோ

ভারত জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। করোনা রুখতে সামাজিক দূরত্ব বজার রাখা ছাড়া কোনও উপায় নেই বিশেষজ্ঞরা এমনই বলছেন। এই পরিস্থিতিতে দেশের সর্বত্র এখন লকডাউন। সামাজিক জীবন থেকে ক্রীড়াক্ষেত্র সর্বত্রই করোনা থাবা বসিয়েছে। করোনার কারণে আইপিএল থেকে উইম্বলডন, ক্রিকেট থেকে টেনিস টুর্নামেন্ট এখন স্থগিত রয়েছে।

কী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সানিয়া

কী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সানিয়া

শুধু ভারত নয় বিশ্বের একাধিক দেশ এখন লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে খাবারের ছবি দেওয়া পোস্ট করা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন ভারতের হয়ে ৬টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ী টেনিস তারকা সানিয়া মির্জা

আপনাদের কি খাবারের ছবি দেওয়া পোস্ট করা শেষ হয়নি এখনও?

আপনাদের কি খাবারের ছবি দেওয়া পোস্ট করা শেষ হয়নি এখনও?

এক পোস্টে সানিয়া লিখেছেন 'আপনাদের কি খাবারের ছবি দেওয়া পোস্ট করা শেষ হয়নি এখনও? অনেক মানুষ খাবার পাচ্ছেন না। পরিস্থিতিটা বোঝায় চেষ্টা করুন!' উল্লেখ্য ভারত জুড়ে এই ২১ দিনের লকডাউনের কারণে ভারতের শ্রমজীবী দিনমজুর পরিবারদের রুটি-রুজি বন্ধ হয়েছে। যেকারণে অন্ন সংস্থান করতে তাদের কঠিন অবস্থা।

নেটদুনিয়ায় রান্নার ছবি দিয়ে দেওয়াল ভরাচ্ছেন অনেকে

নেটদুনিয়ায় রান্নার ছবি দিয়ে দেওয়াল ভরাচ্ছেন অনেকে

সেখানেই গৃহবন্দি থাকার অবস্থার রান্না করা ছবি পোস্ট করে অনেকেই লাইক, কমেন্ট পেতে ঝুঁকছেন। শুধু তাই নয় কেউ ঘরের কাজ করা কিংবা সুস্বাদু রেসিপি রান্নার ছবি-ভিডিও পোস্ট করেছেন। সেলিব্রিটিরাও এইক্ষেত্রে বাদ যাননি। প্রোফাইল ভরিয়ে বিভিন্ন খাবারের রেসিপি রান্নার ছবি দিয়ে ইন্টারনেট ভরিয়ে দিচ্ছেন। সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন সানিয়া।

টুইটে যা লিখলেন সানিয়া

টুইটে যা লিখলেন সানিয়া

ট্যুইটে সানিয়া লেখেন, ' খাবারের ছবি আর ভিডিও পোস্ট করা বন্ধ করুন। ভারতেই হাজার থেকে লাখ লাখ মানুষ এই লকডাউনে পর্যাপ্ত খাবারটুকুও না খেতে পেয়ে একবেলা উপোস করছেন। শুধু তাই নয় বহু মানুষ অনাহারে মারা যাচ্ছেন। সেই পরিস্থিতিতে নিজেদের ধন্য বলে মনে করুন। খাবারের জন্য এই লকডাউনে আপনাদের অন্তত চিন্তায় পড়তে হচ্ছে না।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 5, 2020, 16:05 [IST]
Other articles published on Apr 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+