ফিরে দেখা মুহূর্ত! ১২ বছর আগে আজকের দিনেই অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ধোনির

অবসর অবসর জল্পনা, তার মাঝেই সেলিব্রেশন! 'সেলিব্রেশন' শব্দ শুনে ভ্রু কুচকাতেই পারেন। কিন্তু ধোনি ভক্তদের কাছে আজ কেক কেটে উৎসবের দিন!

না, আজ ধোনির জন্মদিন নয়। তবে মাহির কেরিয়ারে আজ অন্যতম স্পেশাল ডে। ১২ বছর আগে আজকের দিনেই ভারতের অধিনায়ক হয়েছিলেন ধোনি। আর তাই সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে আজ #12YearsOfCaptainDhoni লিখে একের পর এক পোস্ট করতে শুরু করেছেন ধোনি ভক্তরা।

অধিনায়ক ধোনির প্রথম ম্যাচ

১৪ সেপ্টেম্বর, ২০০৭। দেশের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। প্রতিপক্ষের নাম পাকিস্তান! যে পাকিস্তান শব্দের সঙ্গে জুড়ে চিরপ্রতিদ্বন্দ্বীতার সম্পর্ক। আর বিশ্বকাপের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান মানে তো কথাই নেই। সেই ম্যাচ দিয়ে ক্যাপ্টেন কুলের আর্বিভাব।

জয় দিয়ে অধিনায়কত্বে অভিষেক

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ দিয়েই ধোনি তার টেম্পারমেন্ট বুঝিয়ে দিয়েছিলেন।বরফ শীতল মাথা নিয়ে কীভাবে চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হয়,তার প্রথম ম্যাচের সিদ্ধান্তগুলো থেকেই বোঝা যায়। ২০ ওভারে ভারত ১৪১ রান তুলেছিল ভারত। জবাবে পাকিস্তানও নির্ধারিত ২০ ওভারে এই রান তোলে। এরপর ম্যাচ বল-আউটে গড়ায়। সেখানে সেহওয়াগ, ভাজ্জি ও রবিন উথাপ্পাকে দিয়ে টানা তিন বলে তিনবার উইকেটে আঘাত করিয়ে ম্যাচ জিতে নেন ধোনি।

দেশের সফলতম অধিনায়ক

দেশের সফলতম অধিনায়ক

ভারতের সফলতম অধিনায়ক এম এস ডি। ২০০৭ সালে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে বিশ্বকাপ দিয়েছিলেন। এরপর ২০১১ সালে দেশের মাটিতে ভারতকে ২৮ বছর পর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন। তিনিই বিশ্বের প্রথম অধিনায়ক যার ক্যাবিনেটে একসঙ্গে এই তিন ট্রফি রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, September 14, 2019, 11:08 [IST]
Other articles published on Sep 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+