ইডেনের মিউজিয়ামে এবার ধোনির ক্রিকেটীয় সরঞ্জাম রাখার পরিকল্পনা সিএবি'র

ফ্যানেদের অবাক করে স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। এরপর থেকে মাহিকে ঘিরে ফ্যানেদের মধ্যে আবেগের সুনামি! বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, ধোনির নেতৃত্বে ভারতীয় দলের ক্যাবিনেট মণিমুক্তোয় ভরা ছিল। সেই ধোনি হঠাৎ করে কোন ফেয়ালওয়াল ছাড়া অবসর ঘোষণা করা দেওয়ায়, পরবর্তী সময়ে তাঁকে বিভিন্ন মহল থেকে সম্মানিত করার ভাবনা চিন্তা চলছে। এই ভাবনায় বাদ যাচ্ছে না ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গ (সিএবি)।

ক্রিকেটের নন্দনকানন ইডেনের সঙ্গে ধোনির স্মৃতি

ক্রিকেটের নন্দনকানন ইডেনের সঙ্গে ধোনির স্মৃতি

ক্রিকেটের নন্দনকানন ইডেনে ধোনিকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। জাতীয় দলের হয়ে অনেকবার ইডেন মাতিয়ে মাহি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এই ইডেনে ১৩২ নটআউট ছিলেন। কেরিয়ারের শুরুতে ইডেনে বহু ম্যাচ খেলেছেন। কলকাতায় স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট পি সেন ট্রফিতে শ্যামবাজারের হয়ে খেলতে এসেছিলেন ধোনি। দুরন্ত ব্যাটিংয়ে ২০০ রান করেছিলেন।

ইডেনে ক্রিকেটারদের স্মারক নিয়ে মিউজিয়াম

ইডেনে ক্রিকেটারদের স্মারক নিয়ে মিউজিয়াম

ইতিমধ্যে ক্রিকেটারদের বিভিন্ন স্মারক নিয়ে ইডেনে একটি মিউজিয়াম তৈরি হয়েছে। সেখানেই এবার ধোনির ক্রিকেটীয় সরঞ্জাম রেখে দেওয়ার পরিকল্পনা সিএবি'র।

ইডেনে ধোনিকে সংবর্ধনা

ইডেনে ধোনিকে সংবর্ধনা

অতীতে ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচে সিএবির পক্ষ থেকে ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির অবদানের জন্য প্রাক্তন অধইনায়ককে সংবর্ধনা জানানো হয়েছিল। ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী কপিল দেব ধোনির হাতে স্মারক তুলে দিয়েছিলেন।

ধোনির স্মৃতি সংগ্রহের পরিকল্পনা

ধোনির স্মৃতি সংগ্রহের পরিকল্পনা

এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ধোনির স্মৃতি সংগ্রহ করতে রাখতে চাইছে সিএবি। আপতত ধোনির ব্যবহার করা ক্রিকেট সরঞ্জামই সংগ্রহে রাখা হবে বলে জানা গিয়েছে।

আইপিএল ২০২০ : ড্রিম ইলেভেনকেই টাইটেল স্পনসর বলে আনুষ্ঠানিক ঘোষণা বিসিসিআইয়ের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 19, 2020, 19:49 [IST]
Other articles published on Aug 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+