আইপিএল ২০২০ থেকে ভিভোর বিচ্ছেদ নিয়ে সরকারি ঘোষণা বিসিসিআইয়ের

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিল ভিভো। বৃহস্পতিবার সেই বিচ্ছেদের বিষয়টি সরকারিভাবে ঘোষণা করল বিসিসিআই। সাফ জানাল, এ বছরের আইপিএলে চিনা সংস্থার সঙ্গে তাদের কোনও সম্পর্ক থাকছে না। এ ব্যাপারে দুই পক্ষই সহমত হয়েছে বলেও জানানো হয়েছে।

বিসিসিআইয়ের প্রেস বিজ্ঞপ্তি

বিসিসিআইয়ের প্রেস বিজ্ঞপ্তি

আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিল ভিভো। বৃহস্পতিবার সরকারি ভাবে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করল বিসিসিআই। এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির জানিয়েছে, আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরারের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিনা সংস্থা। ভিভোর সিদ্ধান্তকে তারা সম্মান করে বলেও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগেই ঘোষণা ভিভোর

আগেই ঘোষণা ভিভোর

চিনের সঙ্গে সীমান্ত সমস্যা চওড়া হওয়া সত্ত্বেও চলতি আইপিএলে ভিভোকেই টাইটল স্পনসরার রাখার সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছিল বিসিসিআই। এতে ভারতীয় বোর্ডকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। ঘরে-বাইরে চাপও বাড়তে থাকে। শেষমেশ এ বছরের আইপিএলের জন্য বিসিসিআই-এর সঙ্গে সম্পর্ক ছেদ করার কথা ঘোষণা করে ভিভো।

পরিবর্ত খুঁজছে বিসিসিআই

পরিবর্ত খুঁজছে বিসিসিআই

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। তার আগে ভিভোর সরে যাওয়ার আকস্মিকতায় কিছুটা হলেও বেসামাল হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন টাইটেল স্পনসরারের খোঁজে দরপত্র আহ্বান করতে চলেছে বিসিসিআই। শিল্পপতি মুকেশ আম্বানির জিও এবং যোগগুরু রামদেব বাবার পতঞ্জলি এই দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে খবর।

ভিভো ও বিসিসিআইয়ের চুক্তি

ভিভো ও বিসিসিআইয়ের চুক্তি

আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে ভিভোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। পাঁচ বছরের চুক্তিতে বিসিসিআই-কে প্রতি বছর ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার। এত পরিমাণ টাকা এই মুহূর্তে বিসিসিআই কোনও সংস্থাই দিতে রাজি হচ্ছে না বলে খবর। সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের একশো থেকে দেড়শো কোটি টাকা ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

স্বদেশী মঞ্চের প্রতিক্রিয়া

স্বদেশী মঞ্চের প্রতিক্রিয়া

আইপিএলের চলতি মরশুমের টাইটেলল স্পনসরশিপ ছেড়ে দিয়েছে চিনা সংস্থা ভিভো। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ। তবে এটুকুতে সন্তুষ্ট হয়নি তারা। চিনা সেনার হাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার ঘটনার প্রেক্ষিতে আইপিএলের সঙ্গে ভিভোর চিরতরে সম্পর্ক ছেদ চেয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ। সেটাই শি জিনপিং-এর দেশের মুখে থাপ্পড় হবে বলে তাদের দাবি।

আইপিএল ২০২০ : আরবে বায়ো সিকিওর জোন ও ড্রেসিং রুমের হাল-হকিকত জেনে নেওয়া যাক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 6, 2020, 16:22 [IST]
Other articles published on Aug 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+