আইপিএল ২০২০ খেলতে নামার আগে ধোনিকে মূল্যবান টিপস দিলেন প্রাক্তন সতীর্থ

ক্রিকেটমাঠে শেষবার দেশের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচের পর আর বাইশ গজে নামেননি ধোনি। দীর্ঘ ১৪ মাস পর আইপিএল দিয়ে মাঠে ফিরলেন। হলুদ জার্সিতে মাঠে ফেরার আগে এবার ধোনিকে মূল্যবান টিপস প্রাক্তন সতীর্থের।

১৪ মাস পর ক্রিকেটে ফিরতে চলেছেন ধোনি

১৪ মাস পর ক্রিকেটে ফিরতে চলেছেন ধোনি

শেষবার দেশের হয়ে সেমিফাইনাল ম্যাচটিতে ধোনি ৭ নম্বরে ব্যাটিং করেন। সেই ম্যাচে ৫০ রান করে ভারতকে জয়ের অনেক কাছে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু মার্টিন গাপ্টিলের একটা থ্রোয়ে ভারতের স্বপ্নভঙ্গ হয়।

ধোনিকে নিয়ে যা বললেন গম্ভীর

ধোনিকে নিয়ে যা বললেন গম্ভীর

সেই রান আউটের পর সোজা আইপিএল দিয়ে মাঠে ফিরছেন। এবার ধোনিকে চেন্নাই জার্সিতে টপ অর্ডারে দেখতে চাইছেন গম্ভীর।

চেন্নাই দলে ধোনির এবছর কোথায় ব্যাট করা উচিত

চেন্নাই দলে ধোনির এবছর কোথায় ব্যাট করা উচিত

গম্ভীর বলেছেন, চেন্নাই দলে ধোনির এবছর তিন নম্বরে ব্যাটিং করা উচিত। প্রসঙ্গত দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ফ্যানেরা ধোনিকে মাঠে ফিরতে দেখতে মুখিয়ে রয়েছেন।

কেন টপ অর্ডারে ব্যাটিং

কেন টপ অর্ডারে ব্যাটিং

ধোনির সঙ্গে ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জেতা গৌতম গম্ভীরের মত, চেন্নাই দলের ব্যাটিং গভীরতা দারুণ। সেইকারণেই ধোনির ৩ নম্বরে ব্যাটিং করা উচিত। দলের মিডল অর্ডারে ব্র্যাভো, স্যাম কারন, কেদার যাদবের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। ফলে তিনে নেমে ধোনি নিজেকে পরীক্ষা করতে পারেন।

রায়না নেই, তাই ধোনি?

রায়না নেই, তাই ধোনি?

এবছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে নেই সুরেশ রায়না। সেই নিয়ে গম্ভীর আরও জুড়েছেন, যেহেতু রায়না নেই তাই চেন্নাই দলের তিন নম্বরে অভিজ্ঞ ক্রিকেটারকে প্রয়োজন। ধোনির মতো অভিজ্ঞতা চেন্নাই দলে আর কারুর নেই। ধোনি তিনেই ব্যাট করুক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 31, 2020, 20:56 [IST]
Other articles published on Aug 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+