|
সিনেমার নাম কী?
অভিনেতা হিসেবে তামিল সিনেমা ফ্রেন্ডশিপ-এ অভিনয় করতে চলেছেন হরভজন। সোমবার সোশ্যাল মিডিয়ায় টুইট পরে করে দেশের প্রাক্তন অফ স্পিনার ফ্যানেদের এই খবর জানিয়েছেন।
|
অভিনব পোস্টার
ফ্রেন্ডশিপ সিনেমার পোস্টার বেশ নজরকাড়া। সেখানে পোস্টারে দুটি হাত দেখানো হয়েছে,দুই হাতে হাতকড়া পড়ানো রয়েছে। কে অপরাধী, কীইবা তাঁর অপরাধ, দুই বন্ধুর মধ্যে এমন কী হল যে দুজনের হাতেই হাতকড়া পড়ল, সব উত্তরে জানা যাবে ফ্রেন্ডশিপ সিনেমায়।
|
পর্দায় ইরফান
শুধু হরভজন সিংই নয়, দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও অভিনেতা হিসেবে অভিষেক করেছেন। এক তামিল সিনেমায় তাঁকে ইন্টারপোল অফিসারের চরিত্রে দেখা যেতে চলেছে। হরভজন বা ইরফানের ছবির মুক্তি কবে জানা নেই, তবে দ্বিতীয় ইনিংসে দুই প্রাক্তন ক্রিকেটারই অবশ্য তামিল সিনেমা জগতের সঙ্গে জুড়লেন।

অতীতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সিনেমার পর্দায় কারা অভিনয় করেছেন
এই তালিকায় উপরের সারিতে থাকবেন কপিল দেব। দেশকে প্রথমবার বিশ্বকাপ দেওয়া এই অধিনায়ক স্টাম্পড,ইকবাল, চেইন কুলি কি মেইন কুলি সিনেমায় অতিথি হিসেবে অভিনয় করেছেন। 'খেল' বলে এক সিনেমায় অভিনেতা সুনীল শেট্টির বিপরীতে অভিনয় করেছেন অজয় জাদেজা। এছাড়া সুনীল গাভাসকর, বিনোদ কাম্বলীরাও আঞ্চলিক সিনেমায় অতিথি হিসেবে অভিনয় করেছেন।


Click it and Unblock the Notifications



















