সিএসকে শিবিরে ফের ঝটকা, রায়নার পর আইপিএল থেকে সরে দাঁড়ালেন হরভজন!

ஒரு வார்த்தை பேசவில்லை.. ஸ்டன் ஆகி நின்ற கங்குலி.. கடைசி நேரத்தில் நடந்த ஷாக் சம்பவம் - வீடியோ!

ফের ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। জল্পনা সত্যি করে সুরেশ রায়নার পর প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংও আইপিএল থেকে সরে দাঁড়ালেন বলে সূত্রের খবর। টুর্নামেন্ট শুরুর ঠিক ১৫ দিন আগে ব্যক্তিগত কারণ দর্শীয়ে দুবাইতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাজ্জি। হরভজন নিজের সিদ্ধান্ত দল সিএসকে-কে জানিয়েও দিয়েছেন বলে খবর।

আইপিএল থেকে সরলেন হরভজন

আইপিএল থেকে সরলেন হরভজন

জল্পনা চলছি বেশকিছু দিন ধরেই। দেশের প্রাক্তন তথা চেন্নাই সুপার কিংসের স্পিনার হরভজন সিং আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন বলে সূত্রের খবর। ব্যক্তিগত কারণে দুবাই যাবেন না বলে শুক্রবার সিএসকে শিবিরকে ভাজ্জি জানিয়ে দিয়েছেন বলেও খবর। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে কিছু জানায়নি ধোনি শিবির।

কেন এমন করলেন ভাজ্জি

কেন এমন করলেন ভাজ্জি

দুবাইতে পৌঁছনোর আগে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আইপিএলের জন্য প্রস্তুতি শিবির আয়োজন করেছিল চেন্নাই সুপার কিংস। সেখানে অনুপস্থিত ছিলেন হরভজন সিং। এরপর দলের সঙ্গে দুবাই যেতেও অস্বীকার করেন ভাজ্জি। তারই প্রেক্ষিতে ক্রিকেট মহলে খবর রটে গিয়েছিল, এবার বোধহয় আইপিএল খেলবেন না টার্বুনেটর। সেই আশঙ্কাই সত্যি হল। হরভজন সিং ব্যক্তিগত কারণের দোহাই দিলেও করোনা ভাইরাসে আতঙ্কিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করে ক্রিকেট মহলের একটা অংশ।

আইপিএল ছেড়েছেন রায়নাও

আইপিএল ছেড়েছেন রায়নাও

হরভজন সিংয়ের মতোই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ব্যাটসম্যান তথা সিএসকে-র অন্যতম ভরসা সুরেশ রায়না। জানিয়েছেন, করোনা ভাইরাসের আবহে তিনি দুবাইতে ক্রিকেট খেলতে চাইছেন না। অতিমারী পরিস্থিতিতে আইপিএলের থেকে পরিবারকেই এগিয়ে রেখেছেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

সিএসকে শিবিরে করোনা থাবা

সিএসকে শিবিরে করোনা থাবা

ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস শিবিরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। দুই ক্রিকেটার সহ দলের মোট ১৩ জন সদস্যের কোভিড-১৯ টেস্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। সিএসকে-র বাকি সদস্যদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে শুক্রবার। সেই অনুযায়ী আজই দুবাইতে অনুশীলন শুরু করেছেন মহেন্দ্র সিং ধোনিরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, September 4, 2020, 14:20 [IST]
Other articles published on Sep 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+