তর্কাতীতভাবে গত শতাব্দীর সেরা বলটি করেছিলেন শেন ওয়ার্ন। তবে এই শতাব্দীর এখনও পর্যন্ত সেরা বলটি করেছেন এক ৭ বছরের কাশ্মীরি শিশু। স্বয়ং শেন ওয়ার্নই সেই সার্টিফিকেট দিয়েছেন। গল্প মনে হলেও এটাই সত্যি।
বলটি অবশ্য বেশ পুরনো। গত জুলাই মাসে তার সেই বলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক কাশ্মীরি সাংবাদিক। সেখানে ওই শিশুটিকে একটি গুগলি বল করতে দেখা যাচ্ছে। বলটি পিচে পড়ার পর প্রায় দেড় মিটার ঘোরে। সাংবাদিকটি ওয়ার্নকে ট্যাগ করে লেখেন, 'সহজেই বলা যায় এটা শতাব্দীর সেরা বল। দেড় মিটার ঘোরা একটি গুগলি।' ওয়ার্নকে ভিডিওটি দেখতে অনুরোধ করেন তিনি।
Easily ball of the century. A googly that turns a metre and a half. @ShaneWarne take a look. You have some competition. pic.twitter.com/GEanTVuVME
— Mufti Islah (@islahmufti) July 23, 2018
ভিডিওটি সম্প্রতি নজরে আসে ওয়ার্নের। তিনি ভিডিওটি কোট করে লেখেন 'অসাধারণ। দারুন বলে করেছ ইয়ংম্য়ান।' তারপরেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই শিশুর পরিচয় জানার জন্য এরপরই খোঁজ শুরু হয়।
This is outstanding ! Well bowled young man 👍 https://t.co/NfADPHXj4F
— Shane Warne (@ShaneWarne) December 5, 2018
View this post on InstagramA post shared by Fox Cricket (@foxcricket) on
জানা গিয়েছে তার বাড়ি মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায়। তার নাম আহমেদ। শুধু তাই নয়, অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে ধারাভাষ্য়কাররা টিভিতেও ওই বলের ভিডিও দেখিয়ে ওয়ার্নকে জিজ্ঞেস করেন, এটাই শতাব্দীর সেরা বল কিনা। ওয়ার্ন সেখানেও সম্মতি জানান।