
প্রথম পদক্ষেপ নাও
ইমরান বলেছিলেন, ভারত বন্ধুত্বের দিকে প্রথম পদক্ষেপ নিক। তাহলে তাঁর 'নয়া পাকিস্তান' দুই পা এগিয়ে আসবে। পুলওয়ামার পর গাভাস্কার মনে করছেন পাকিস্তানেরই প্রথম পদক্ষেপ নেওয়া উচিত। আর কথা নয়, এইবার ইমরানের অ্যাকশন নেওয়ার সময় এসেছে। তবে এক পা নয়, দুই পা বাড়ানোর চ্যালেঞ্জ করেছেন ইমরানকে

গাভাস্কারের চ্যালেঞ্জ
তিনি বলেছেন, ইমরানকে নিশ্চিত করতে হবে সীমান্তের ওই পাড় থেকে যেন কোনও অনুপ্রবেশ না ঘটে। সেই সঙ্গে পাকিস্তানে যেসব চরমপন্থীরা রয়েছে তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে। তাদের ভারতের হাতে তুলে দিতে না চাইলে রাষ্ট্রসঙ্ঘের হাতে তুলে দিক পাকিস্তান।

ইমরানের কাছে প্রত্যাশা
ইমরান খান এই দুই 'বন্ধুত্বপূর্ণ' পদক্ষেপ নেবেন বলেই আশা করছেন গাভাস্কার। কারণ তাঁর মতে ইমরানই দুই দেশের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী যিনি অপর দেশের মানুষকে খুব কাছ দেখে দেখার সুযোগ পেয়েছেন। বহুবার ক্রিকেটার হিসেবে বা অতিথি হয়ে ভারতে এসেছেন তিনি। তাই প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কাছে গাভাস্কারের অনেক বেশি প্রত্যাশা।

ছবি সরানো প্রসঙ্গে
সিসিআই-সহ ভারতের বিভিন্ন স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবি সরানোটা মানুষের আবেগের বহিপ্রকাশ বলে জানান গাভাস্কার। তিনি জানান এতে হয়ত অবস্থার কোনও পরিবর্তন হবে না। কিন্তু সারা দেশ ক্ষোভে ফুটছে। তাদের আবেগকে সম্মান জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

বিশ্বকাপের খেলা উচিত?
গাভাস্কার কিন্তু ব্যক্তিগতভাবে মনে করেন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত। কারণ না খেললে ভারতেরই ক্ষতি। তিনি জানান ভারত ওই ম্যাচের ২ পয়েন্ট ছাড়াই নকআউটে যেতে পারবে ঠিকই, কিন্তু পাকিস্তানের ২ পয়েন্ট কেড়ে তাদের যাত্রাভঙ্গ করার সুযোগই বা ছাড়া হবে কেন? তিনি বর্তমান ক্রিকেটার হলে বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ খেলে তাদের চুর্ণ করতে চাইতেন। তিনি আরও জানান দ্বিপাক্ষিক সিরিজ না খেললে পাকিস্তানের আর্থিক ক্ষতি হয়, তাই তা না খেলার সিদ্ধান্ত সঠিক। কিন্তু বহুদেশীয় টুর্নামেন্ট হলে পরিস্থিতি অন্যরকম থাকে।


Click it and Unblock the Notifications




















