বয়স ৩৫ ছাড়িয়েছে। তাও এখনও কেন তিনি টি-২০ র মতো বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের এক্স ফ্যাক্টর হতে পারেন, বিধ্বংসী ইনিংসে ফের প্রমাণ দিলেন এবি ডিভিলিয়ার্স। শনিবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে দাপটের সঙ্গে খেলে ৩৭ বলে ৭১ রান হাঁকালেন। ইনিংস সাজানো ২টি চার ও ৬টি ছয় দিয়ে। স্ট্রাইক রেট ১৯১.৮৯।
এবিডি-র এই ব্যাটিংয়ের সুবাদে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ব্রিসবেন হিট ১৮৬ রান তোলে। জবাবে মেলবোর্ন স্টারস ১১৫ রানে অলআউট হয়েছে। ব্রিসবেন হিট ম্যাচ জেতে ৭১ রানে।
View this post on Instagram@abdevilliers17, this is glorious to watch 😍 #BBL09
A post shared by KFC Big Bash League (@bbl) on
শুধু ব্যাটেই নয় দস্তানা হাতে তিনি যে মাত দিতে পারেন, প্রমাণ দিলেন। এদিন জাম্পার বিরুদ্ধে প্রথম চেষ্টায় স্টাম্পিং মিস করলেও পরে দ্বিতীয় প্রচেষ্টায় আউট করেন ডিভিলিয়ার্স।
AB quickly makes amends!
— KFC Big Bash League (@BBL) January 25, 2020
Adam Zampa is the next to go for the Stars #BBL09 pic.twitter.com/JpSBzbAvZz
উল্লেখ্য ২০১৮ সালে দেশের জার্সিতে এবিডি অবসর নিয়েছিলেন। এরপর আইসিসি'র বড় টুর্নামেন্ট ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল এবিডি'র অভাব পূরণ করতে পারেনি। টুর্নামেন্ট লিগ পর্বে প্রোটিয়া দল ৭ নম্বরে শেষ করেছিল। ৯ ম্যাচের মধ্যে ৩টে জয়, ১টি টাই ও ৫ ম্যাচ হারের পর লিগের ৭ নম্বরে থেমেছিল দক্ষিণ আফ্রিকা।
সামনের আরও এক বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবরে টি-২০ বিশ্বকাপের আসর। যার আগে ডিভিলিয়ার্সকে দলে ফেরাতে ইতিমধ্যেই বোর্ড, কোচ ও অধিনায়ক কথা চালাচ্ছেন। এদিন বিগ ব্যাস লিগে টি-২০তে বিধ্বংসী ইনিংসের পর এবিডি'র সঙ্গে সেই আলোচনা আরও এগোবে বলাই যায়।