
ভক্তদের জন্য কী সুখবর দিলেন এবিডি
এবিডি জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে তিনি অবসর ভেঙে ফের জাতীয় দলে ফিরবেন। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড তাঁকে ফের প্রোটিয়াদের অধিনায়ক হওয়ারও প্রস্তাব দিয়েছে।

বিশ্বকাপে তবে কি অধিনায়ক এবিডি
সেক্ষেত্রে দুবছর পর জাতীয় দলে তিনি প্রত্যাবর্তন করে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের হাল ধরতে পারেন।

২০১৯ বিশ্বকাপে হতশ্রী পারফর্ম্যান্স
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল লিগ পর্বে ৭ নম্বরে শেষ করেছিল। ৯ ম্যাচে একটি টাই ও ৩টি জয়, সব মিলিয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শেষ দিক থেকে তৃতীয় স্থানে শেষ করেছিল দল। প্রোটিয়া দলের এমন ধরাশায়ী অবস্থার পর থেকেই এবিডিকে দলে ফেরানো নিয়ে আলোচনা তুঙ্গে।

একনজরে ডিভিলিয়ার্সের ক্রিকেট কেরিয়ার
দেশের হয়ে ১১৪ টা টেস্ট, ২২৮ টি ওডিআই ও ৭৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৮ সালের মে মাসে হঠাৎই সবাইকে চমক দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ডানহাতি এই ব্যাটসম্যান অবসর নিয়ে নেন

এবিডি যা বলেছেন
এক চ্যাট শো এবিডি বলেন, 'আমার ইচ্ছা আছে আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার। ক্রিকেট সাউথ আফ্রিকাও ফের দলকে নেতৃত্ব দিতে অনুরোধ করেছে।'


Click it and Unblock the Notifications



















